Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলের আবদার মোটরবাইক, এদিকে নুন আনতে পান্তা ফুরোয় সংসারে! শেষমেশ এক অদ্ভুত যান বানালেন বাবা

যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে একমাত্র রোজগেরের পক্ষে মোটরবাইক কেনা ঠিক যেন 'বামন হয়ে চাঁদে হাত দেওয়া'! তবে সন্তানের মন ভাঙবেন কী করে, তাই নিজেই এক 'আশ্চর্য' মোটরবাইক বানিয়ে ফেললেন ওড়িশার শিবশংকরবাবু।

ছেলের আবদার মোটরবাইক, এদিকে নুন আনতে পান্তা ফুরোয় সংসারে! শেষমেশ এক অদ্ভুত যান বানালেন বাবা

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 August 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো: রোজ স্কুলে যাওয়ার সময় ছেলেটি দেখত তার বন্ধুরা বাবার মোটরবাইকে করে আসছে। সেই থেকে সে নিজের বাবাকেও আবদার করেছিল, তিনি যেন একটা মোটরবাইক কেনেন (Son's request for motorbike from father)। কিন্তু যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে একমাত্র রোজগেরের পক্ষে মোটরবাইক কেনা ঠিক যেন 'বামন হয়ে চাঁদে হাত দেওয়া'! তবে সন্তানের মন ভাঙবেন কী করে, তাই নিজেই বানিয়ে ফেললেন ওড়িশার শিবশংকরবাবু (Viral Video)।

গত ২০ বছর ধরে মেকানিকের (Mechanic) পেশার সঙ্গে যুক্ত শিবশংকর (৩৮)। কোনওরকমে নিজের অল্প রোজগার দিয়েই সংসার চালান। এরমধ্যেই তাঁর ছয় বছরের ছেলে একদিন বলে বসে, 'বাবা, আমাকেও বাইকে করে স্কুলে নিয়ে যাবে।' কিন্তু কী করে সব হবে। একটা বাইকের যা দাম, সেই টাকা জোগাড় করার মুশকিল। ছেলের স্বপ্ন যাতে ভেঙে না যায় তাই নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েই বানিয়ে ফেললেন এক 'আশ্চর্য' মোটর বাইক।    

ফেলে দেওয়া মোটরবাইকেত যন্ত্রাংশ জোগাড় করতে শুরু করেন শিবশংকর। বাড়ির পুরনো সাইকেলটিকে বানালেন মূল ফ্রেম। এরপর প্রায় দেড় মাসের কঠোর পরিশ্রমের পর তৈরি হল 'প্যাডেল চালিত মোটর বাইক'। যা দেখে পথচারীরা ভাবেন আসল 'হিরো হোন্ডা'।

এই মোটরবাইক খরচ করতে হয়েছে প্রায় ২০ হাজার টাকা। আসল মোটরবাইকের দামের তুলনায় তুলনামূলক কম হলেও এই টাকার অংকটাও শিবশংকরের মতো একজন সাধারণ মানুষের জন্য অনেকটাই। কিন্তু যখন তাঁর ছেলে বাইক দেখে খুশি হয় এবং সেই বাইকে চড়ে ঘুরতে বেরোয়, একজন বাবার যেন সব কষ্ট মুহূর্তেই মিলিয়ে যায়। শিবশংকরের গল্প আরও একবার প্রমাণ করে দিল সন্তানের জন্য বাবা-মা চাইলেই সবকিছু করতে পারে।


```