Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ব্যাঙের মলদ্বার দিয়ে বেরিয়ে আসছে আস্ত সাপ! 'এমন আবার হয় নাকি!' হতবাক নেটপাড়া!

দ্য ওয়াল ব্যুরো: সবুজ রংয়ের একটি ব্যাঙ (Frog) বসে রয়েছে। তার পায়ুদ্বার দিয়ে বেরিয়ে আসছে আস্ত একটি সাপ (Snake)! নেট মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই হতবাক ইন্টারনেট ব্যবহারকারীরা। এমনও আবার হয় নাকি? সাপ ব্যাঙ খায়, তা অজানা নয়। কিন্তু উল্টোটা

ব্যাঙের মলদ্বার দিয়ে বেরিয়ে আসছে আস্ত সাপ! 'এমন আবার হয় নাকি!' হতবাক নেটপাড়া!

শেষ আপডেট: 11 March 2023 12:25

দ্য ওয়াল ব্যুরো: সবুজ রংয়ের একটি ব্যাঙ (Frog) বসে রয়েছে। তার পায়ুদ্বার দিয়ে বেরিয়ে আসছে আস্ত একটি সাপ (Snake)! নেট মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই হতবাক ইন্টারনেট ব্যবহারকারীরা। এমনও আবার হয় নাকি? সাপ ব্যাঙ খায়, তা অজানা নয়। কিন্তু উল্টোটা? ব্যাঙ কি সাপ খেতে পারে? আর খেলেও বা সেই সাপ ব্যাঙের পায়ুদ্বার দিয়ে বেরিয়েই বা আসছে কীভাবে!

সানসাইন কোস্ট স্নেক ক্যাচার্স নামে একটি ফেসবুক পেজে সম্প্রতি পোস্ট করা হয়েছে অদ্ভুত ছবিটি। তাতে সবুজ রঙের গ্রীন ট্রি ফ্রগের মলদ্বার দিয়ে বাচ্চা সাপকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। সূত্রের খবর, এক মহিলা প্রাণীদুটিকে ওই অবস্থায় আবিষ্কার করেন। তাঁর দাবি, ব্যাঙটি নিজের পিছনের পা দিয়ে সাপটিকে টেনে বাইরে বের করার চেষ্টা করছিল। তিনি তা দেখতে পেয়ে ব্যাঙটিকে সাহায্য করেন, তার মলদ্বার থেকে নিজেই টেনে বের করে দেন সাপটিকে।

সানসাইন কোস্ট স্নেক ক্যাচার্স জানিয়েছে, তাদের অদ্ভুত এই ছবিটি পাঠিয়েছিলেন ওই মহিলা। 'ব্যাঙটা কি সাপটাকে হজম করে মলের সঙ্গে বের করে দেওয়ার চেষ্টা করছিল? নাকি সাপটা ওর পাচনতন্ত্র ফুটো করে পিছন দিয়ে বেরিয়ে আসছিল?' প্রশ্ন তাদের।

এই প্রশ্নের সঠিক কোনও জবাব পাওয়া যায়নি। তবে নেটিজেনরা ছবিটি দেখে হতবাক। তাঁদের বেশিরভাগই পুরো বিষয়টি দেখে ঘেন্নায় শিউরে উঠেছেন। তবে পেজটির তরফে পরে জানানো হয়েছে, সাপটিকে যখন ওই মহিলা ব্যাঙটির মলদ্বার থেকে টেনে বের করেন, তার আগেই সেটির মৃত্যু হয়েছিল। আর তার পর ব্যাঙটি, যেন কিছুই হয়নি, এমন ভাব করে দিব্যি লাফ মেরে সেখান থেকে পালিয়ে যায়।

যুধাজিৎ কী দ্বিতীয় রোহিত সেন? গুড্ডির পর্ব দেখে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই


```