Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬০ দিনে ৯ ঘণ্টা করে ঘুম! সেরার খেতাব পেলেন 'স্লিপিং বিউটি', ৯ লাখ টাকাও জিতলেন ইউপিএসসি পড়ুয়া

যে শুয়ে থাকে, তার ভাগ্যও নাকি শুয়ে থাকে। কিন্তু রীতিমতো ঘুমিয়ে যদি টাকা রোজগার হয়, তাহলে কি সেই কথা খাটে সবসময়?

৬০ দিনে ৯ ঘণ্টা করে ঘুম! সেরার খেতাব পেলেন 'স্লিপিং বিউটি', ৯ লাখ টাকাও জিতলেন ইউপিএসসি পড়ুয়া

পূজা মাধব ওয়াভাল

শেষ আপডেট: 5 July 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, যে শুয়ে থাকে, তার ভাগ্যও নাকি শুয়ে থাকে। কিন্তু শুধু শুয়ে নয়, রীতিমতো ঘুমিয়ে ঘুমিয়ে যদি টাকা রোজগার করা যায়, তাহলে কি সেই কথা খাটে সবসময়?

ভারতের ঘুম-কালচারে এবার এল নতুন মোড়। পুণের এক ইউপিএসসি পরীক্ষার্থী (UPSC Aspirant) পূজা মাধব ওয়াভাল স্রেফ ঘুমিয়েই জিতে নিলেন ৯.১ লক্ষ টাকার পুরস্কার। তিনি এখন ভারতের ‘Sleep Champion of the Year’।

৬০ দিনের ঘুম ইন্টার্নশিপ - এক অনন্য উদ্যোগের আয়োজন করেছিল বেঙ্গালুরুর সংস্থা Wakefit। ২০১৯ সালে শুরু হওয়া এই ব্যতিক্রমী প্রোগ্রামটি এবার চতুর্থ বছরে পা দিয়েছে। উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে ঘুম-ঘাটতির সমস্যার বিষয়ে সচেতনতা বাড়ানো।

এই ইন্টার্নশিপে দেশের ১ লাখের বেশি আবেদনকারীর মধ্যে থেকে মাত্র ১৫ জনকে বাছা হয়। প্রত্যেক ‘স্লিপ ইন্টার্ন’কে দেওয়া হয় Wakefit-এর গদি ও ঘুম মনিটরিং ডিভাইস। ইন্টার্নদের ৬০ দিন ধরে প্রতি রাতে ৯ ঘণ্টা ঘুমোতে বলা হয়, সেটি নিয়মিতভাবে রেকর্ড করা হয়।

ওয়ার্কশপ, ঘুম-চ্যালেঞ্জ আর ‘স্লিপ-অফ’:

শুধু ঘুম নয়, অংশগ্রহণকারীদের জন্য ছিল ইন্টার‍্যাকটিভ ওয়ার্কশপ, ঘুম-চ্যালেঞ্জ ও মজার প্রতিযোগিতা। ঘড়ির ‘ট্রেজার হান্ট’, চোখ বেঁধে বিছানা তৈরি প্রতিযোগিতা। শেষে ছিল চূড়ান্ত ‘স্লিপ-অফ’। এই পর্যায়ে ঘুমের ক্ষেত্রে কে সবচেয়ে নিয়মিত, তার প্রমাণ দিয়ে হয়েছে ইন্টার্নদের।

পূজা এই ইন্টার্নশিপে ৯১.৩৬ নম্বর পেয়ে তালিকায় সবার ওপরে ওঠেন। তাঁর ঘুম ছিল, প্যারামিটার অনুযায়ী, সবচেয়ে নিয়মিত ও স্বাস্থ্যকর। ফলে তিনি পান ৯,১০,০০০ টাকার পুরস্কার। বাকি ১৪ জন স্লিপ ইন্টার্নকেও দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা।

Wakefit জানিয়েছে, পঞ্চম সিজনের জন্য আবেদনের পথ এখন থেকেই খোলা রাখা হয়েছে। আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।


```