Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২০১৩-য় গুগল চাকরি দেয়নি! ১২ বছর পর 'কামব্যাক', এখন স্টার্ট-আপ বিভাগের প্রধান রাগিণী দাস

 সুখবর শেয়ার করে রাগিণী জানিয়েছেন, 'সত্যিই জীবনের পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হল।' তাঁর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়েছেন।

২০১৩-য় গুগল চাকরি দেয়নি! ১২ বছর পর 'কামব্যাক', এখন স্টার্ট-আপ বিভাগের প্রধান রাগিণী দাস

রাগিণী দাস (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 October 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালে অল্পের জন্য হাত ফসকে বেরিয়ে যায় গুগলের চাকরি। শেষ রাউন্ডের ইন্টারভিউতে তিনি পাশ  করতে পারেননি। কিন্তু ১২ বছর পর সেই রাগিণী দাস-ই (Ragini Das) এবার গুগল ইন্ডিয়ার স্টার্ট-আপ (Google India's Start-up) বিভাগে প্রধানের দায়িত্ব পেলেন। এই সুখবর শেয়ার করে রাগিণী জানিয়েছেন, 'সত্যিই জীবনের পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হল।' তাঁর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়েছেন।

রাগিণী বর্তমানে গুরুগ্রামে থাকেন। তার পড়াশোনার শুরু চেন্নাইয়ের চেট্টিনাড় বিদ্যাশ্রমে ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত। এরপর ২০০৯ থেকে ২০১২ সালে ইংল্যান্ডের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বিবিএতে প্রথম শ্রেণির ফলাফল অর্জন করেছিলেন। পড়াশোনার সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক-সহ অন্যান্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছেন।

২০১২ সালে রাগিণী ট্রাইডেন্ট গ্রুপ ইন্ডিয়াতে যোগ দেন। শুরুতে ডোমেস্টিক মার্কেটিংয়ের দায়িত্ব পান, পরে ইউরোপ ও আমেরিকার বাজারের দায়িত্বও দেওয়া হয়। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি জোম্যাটোর সেলস ও মার্কেটিং ম্যানেজার হিসেবে যোগ দেন। সেখানে ধীরে ধীরে তাঁর দায়িত্ব ও অভিজ্ঞতা বাড়তে থাকে এবং ২০১৯ সালের ডিসেম্বরে জোম্যাটো ছাড়েন।

২০২০ সালের জানুয়ারি থেকে রাগিণী নতুন অধ্যায়ের সূচনা করেন। তিনি 'লিপ.ক্লাব' প্রতিষ্ঠা করেন, যেখানে মহিলারা অনলাইনে অ্যাপের মাধ্যমে এবং অফলাইনে ক্লাবের মাধ্যমে পেশাদার সুযোগ, বিভিন্ন অনুষ্ঠান এবং নিজেদের পছন্দের গোষ্ঠীর সঙ্গে আলাপচারিতার সুযোগ পান। এই প্ল্যাটফর্ম ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। চলতি বছরের জুন পর্যন্ত তিনি এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন।

২০২৫ সালের অক্টোবরে তিনি গুগলের সঙ্গে যুক্ত হন। রাগিণী (Ragini Das) বণিক সংগঠন 'FICCI'-র মহিলাদের স্টার্ট-আপ সংক্রান্ত চেয়ারপার্সনও ছিলেন। এছাড়া রবিন হুড আর্মির সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবেও যুক্ত ছিলেন। গুগলে নতুন দায়িত্ব পাওয়ার পর রাগিণী জানিয়েছেন, ২০১৩ সালে তিনি গুগল ও জোম্যাটোতে চাকরির চেষ্টা করেছিলেন। শেষ রাউন্ডে ছিটকে যাওয়া সেই অভিজ্ঞতা আজ তাঁর জন্য অনুপ্রেরণার উৎস। ১২ বছর পরে তিনি আবার সেই জায়গায় ফিরে এলেন এবং নেতৃত্বের দায়িত্ব পেলেন।


```