Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দোল খেলতে গিয়ে ভিজে গেছে স্মার্টফোন! জেনে নিন ফোনকে বাঁচানোর পাঁচটি উপায়

দ্য ওয়াল ব্যুরো: পিচকিরি, বেলুন ছাড়া দোলের রঙ (color) খেলা যেন অসম্পূর্ণ। আবার দোল খেলার পর একেবারে ভূত হয়ে স্মার্টফোনে (smartphone) ছবিও তো তুলতে হবে। কিন্তু যদি স্মার্টফোনটাই জলে (water) ভিজে যায়! স্মার্টফোনে তোলা ছবি আপলোড না করে

দোল খেলতে গিয়ে ভিজে গেছে স্মার্টফোন! জেনে নিন ফোনকে বাঁচানোর পাঁচটি উপায়

শেষ আপডেট: 7 March 2023 13:30

দ্য ওয়াল ব্যুরো: পিচকিরি, বেলুন ছাড়া দোলের রঙ (color) খেলা যেন অসম্পূর্ণ। আবার দোল খেলার পর একেবারে ভূত হয়ে স্মার্টফোনে (smartphone) ছবিও তো তুলতে হবে। কিন্তু যদি স্মার্টফোনটাই জলে (water) ভিজে যায়!

স্মার্টফোনে তোলা ছবি আপলোড না করে এখন কোনও উৎসবই শেষ হয় না। কিন্তু দোলের আবির, রঙ বা জল লেগে ক্ষতি হতেই পারে দামি ফোনটির। সাধের স্মার্টফোনটিকে বাঁচাতে এই কৌশলগুলি ব্যবহার করতে পারেন।

যদি স্মার্টফোনে জল ঢুকে যায় সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দিতে হবে ফোনটি। যতক্ষণ ফোনটি চালু থাকবে তত বেশি ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে।

জল ঢুকলেও স্মার্টফোনটিকে কখনোই ঝাঁকানও উচিত নয়। এর ফলে জল আরও বেশি ভেতরে ঢুকে যন্ত্রের কলকবজা অচল করে দেবে।

ভেজা স্মার্টফোনটিকে ভুলেও হেয়ার-ড্রায়ার-এর সামনে নিয়ে যাবেন না। ড্রায়ারের সরাসরি তাপ ফোনটিকে খুব বেশি তাতিয়ে দিলে ফোনটি ফেটেও যেতে পারে।

ফোনটিকে ভাল করে মুছে একটি চালের বস্তায় রেখে দিতে পারেন। অন্তত ছ'ঘন্টা চালের বস্তায় থাকলে ফোনের ভেতরের জল নিজে থেকেই শুকিয়ে যাবে।

ভেজা ফোনটিকে চার্জ দেওয়ার চেষ্টা না করাই ভাল। যদি একান্তই ফোনটিকে ঘরোয়া উপায়ে সারানো সম্ভব না হয় তবে দোকানে নিয়ে যান আপনার স্মার্টফোনটিকে।

ঘরে বসেই মন রাঙাতে কোন কোন বাংলা ছবি দেখবেন হোলিতে?


```