Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দায়িত্ব নেওয়ার পরদিনই বাঙালি খাবারে মজলেন মামদানি, আলু ভাতে ছাড়া আর কী ছিল মেনুতে?

দায়িত্ব নেওয়ার পরদিনই কুইন্সের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি রেস্তরাঁ বৈশাখীতে বাঙালি খাবার উপভোগ করলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি।

দায়িত্ব নেওয়ার পরদিনই বাঙালি খাবারে মজলেন মামদানি, আলু ভাতে ছাড়া আর কী ছিল মেনুতে?

মামদানি বাঙালি খাবারে মজে

গার্গী দাস

শেষ আপডেট: 8 January 2026 16:24

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র (Mayor) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নজরে জোহরান মামদানি (Zohran Mamdani)। রাজনীতি ছাপিয়ে তাঁর আর একটি পরিচয়ও ধীরে ধীরে শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ছে, খাদ্যরসিক। ভোটের লড়াই হোক বা দায়িত্ব নেওয়ার পরের দিন, নিউ ইয়র্কের অভিবাসী খাবারের ঠিকানাগুলোই যেন তঁকে টেনেছে বার বার। আর এবার সেখানেই জুড়ল বাংলার নাম।

দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দিনটি শেষ করলেন একেবারে বাঙালি ঢঙে। কুইন্সের অ্যাস্টোরিয়ায় (Astoria, Queens) ৩৬তম অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশি রেস্তরাঁ 'বৈশাখী' (Boishakhi Restaurant)-তে রাতের খাবার সারলেন নিউ ইয়র্কের নতুন মেয়র। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিলেন সেই মুহূর্ত—পাতে চিকেন রোস্ট (Chicken Roast), সঙ্গে আলু ভাতে (Aloo Bhate)। ছবি দেখেই বোঝা যায়, খাবারটা মন ভরে উপভোগ করেছেন।

এই বৈশাখী শুধু একদিনের ডিনার স্পট নয়। যারা খাঁটি বাঙালি খাবার খোঁজেন, বিশেষ করে ‘ওপার বাংলার’ (Bangladesh) স্বাদ খোঁজেন নিউইয়র্কে, তাঁদের কাছে এই রেস্তরাঁ বহুদিনের চেনা নাম। মেনুজুড়ে ক্লাসিক বাংলাদেশি কমফর্ট ফুড। বিশেষ আকর্ষণ কাচ্চি বিরিয়ানি (Kacchi Biryani)। কাচ্চি মানে কাঁচা অর্থাৎ কাঁচা মাংস দই, মশলা ও বেরেস্তা দিয়ে ম্যারিনেট করে আধসেদ্ধ চালের সঙ্গে স্তরে স্তরে সাজিয়ে দমে রান্না। ধীরে ধীরে মিশে যায় চাল-মাংসের স্বাদ, তৈরি হয় গাঢ় অথচ অসম্ভব ভাল এক পদ।

বিরিয়ানির বাইরেও বৈশাখীর মেনুতে রয়েছে ডাল পুরি (Dal Puri), চিকেন রোস্ট পোলাও, তেহারি (Tehari) থেকে শুরু করে রসগোল্লা। শুধু বাংলাদেশি নয়, এশিয়ান ফিউশন ও পাকিস্তানি পদও মিলবে এখানে। ফলে দক্ষিণ এশীয় খাবারের রসিকদের কাছে একেবারে ‘ওয়ান স্টপ ডেস্টিনেশন’।

এই প্রথম নয়। ২০২৫ সালের মেয়র নির্বাচনী প্রচারের সময়েও মামদানিকেদ দেখা গেছে পাড়ার বিভিন্ন রেস্তরাঁয়। জ্যাকসন হাইটস (Jackson Heights) ও অ্যাস্টোরিয়ার অলিগলিতে আফগানি খাবারের জন্য সামিস কাবাব হাউস (Sami’s Kabab House), নেপালি স্বাদের জন্য লালিগুরাস বিস্ত্রো (Laliguras Bistro)—সবই তাঁর চেনা ঠিকানা।

মামদানির এই খাদ্যযাত্রা আসলে নিউ ইয়র্কের অভিবাসী খাদ্যসংস্কৃতিরই প্রতিচ্ছবি। বৈচিত্র্যে ভরা, শিকড়ে বাঁধা, আর ভীষণভাবে লোকাল।


```