Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মেয়েদের যৌন খিদে বেড়ে যায় ছেলেদের ঘামের গন্ধে, অবাক করা তথ্য দিচ্ছেন গবেষকরা

পুরুষদের ঘামেই আকর্ষিত হয় নারীরা! না, কোনও পারফিউম নয়। গরমে যখন অনর্গল ঘামে জামা কাপড় ভিজে চুপচুপে অবস্থা, তখনই সেই ঘামের গন্ধ আকর্ষিত করে মহিলাদের।

মেয়েদের যৌন খিদে বেড়ে যায় ছেলেদের ঘামের গন্ধে, অবাক করা তথ্য দিচ্ছেন গবেষকরা

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 2 January 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: পুরুষদের ঘামেই আকর্ষিত হয় নারীরা! না, কোনও পারফিউম নয়। গরমে যখন অনর্গল ঘামে জামা কাপড় ভিজে চুপচুপে অবস্থা, তখনই সেই ঘামের গন্ধ আকর্ষিত করে মহিলাদের। এমনটাই কিন্তু বলছে গবেষকরা। গবেষণায় দেখা গিয়েছে, শুধু শরীর ঠান্ডা রাখতে নয়, পুরুষদের ঘামের বিশেষ গন্ধ মহিলাদের আকর্ষণ করতে পারে। এমনটাই বলছে সাম্প্রতিক এক গবেষণা।  

নিউরোসায়েন্স জার্নাল-এ প্রকাশিত গবেষণায় জানা গিয়েছে, মানুষের ঘামে থাকা বিশেষ রাসায়নিক উপাদান বিপরীত লিঙ্গকে প্রভাবিত করে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক বার্কলে পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য।  

কিন্তু কেন এমনটা হয়?

গবেষকরা দেখেছেন, পুরুষদের ঘামে থাকা অ্যান্ড্রোস্টাডিনোন নামে একটি উপাদান মহিলাদের শরীরে কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়। কর্টিসল মূলত একটি স্ট্রেস হরমোন, তবে এটি মহিলাদের মেজাজ এবং যৌন উত্তেজনার ওপরও ইতিবাচক প্রভাব ফেলে।  

কীভাবে করা হয়েছে গবেষণা?

গবেষণার সময়, প্রচুর পরিমাণে ঘাম হয়েছে এমন কয়েকজন পুরুষকে আনা হয়েছে মহিলাদের সামনে। তারপরে দেখা যায়, ঘাম গন্ধ শোকার পর সেই সব মহিলাদের রক্তে কর্টিসলের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, এই বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন। এতে মানুষের আকর্ষণের মস্তিষ্কগত এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য জানা সম্ভব হবে। তাহলে দেখা যাচ্ছে, শরীরের ঘাম কেবলই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নয়, বরং আকর্ষণের একটি গোপন সূত্রও হতে পারে!


```