পুরুষতান্ত্রিক সমাজেও কখনও কখনও নারী ক্ষমতায়নের সবচেয়ে শক্তিশালী এবং সাহসী উদাহরণ ধরা পড়ে বাস্তব জীবনে, নিঃশব্দে।

শেষ আপডেট: 3 February 2026 17:42
দ্য ওয়াল ব্যুরো: পুরুষতান্ত্রিক সমাজে এখনও নারী ক্ষমতায়ন যেন অনেকটাই শুধু বক্তৃতা, প্রচারাভিযান বা সোশ্যাল মিডিয়ার পোস্টের সীমাবদ্ধ। কিন্তু তার মাঝেও কখনও কখনও এই ক্ষমতায়নের সবচেয়ে শক্তিশালী এবং সাহসী উদাহরণ ধরা পড়ে বাস্তব জীবনে, নিঃশব্দে (women empowerment real story)।
হায়দরাবাদের বাসিন্দা সুরেশ কোচাট্টিলের একটি সাধারণ ক্যাব সফরে তেমনই এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সুরেশের কথায়, নন্দিনীর (single mother Nandini Uber driver Hyderabad) সঙ্গে দেখা হওয়ার পর নারীশক্তি দিয়ে তাঁর ধারণাতে বেশ অনেকটাই বদলে গিয়েছে।
কী ঘটেছিল?
সুরেশের বুক করা উবার রাইড প্রথমে পরপর দুই চালক বাতিল করেন। পরে তৃতীয় একটি রাইড কনফার্ম হয়। ড্রাইভারের নাম দেখে তিনি খানিকটা বিস্মিত হন, কারণ সেটি ছিল একজন মহিলার নামে। কৌতূহল নিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন।
গাড়ি এলে তিনি দেখেন, সত্যিই একজন মহিলা বসে রয়েছেন স্টিয়ারিংয়ে। সেই মুহূর্তের একটি ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
যাত্রাপথে চালক নন্দিনী নিজের জীবনের কথা শোনান। তাঁর আদি বাড়ি বিজয়ওয়াড়ায়। গত এক বছর ধরে তিনি উবারে গাড়ি চালাচ্ছেন। তিনি তিন সন্তানের মা এবং একাই তাদের বড় করে তুলছেন। নানা প্রতিকূলতার মধ্যেও প্রতিদিন পরিশ্রম করছেন, শুধু যাতে তাঁর সন্তানরা ভাল শিক্ষা পায় এবং একটি সুন্দর ভবিষ্যৎ তাদের উপহার দিতে পারেন।
সুরেশ লেখেন, “একজন মহিলা কীভাবে প্রতিকূলতাকে জয় করে নিরন্তর লড়াই করে যাচ্ছেন, তার অসাধারণ উদাহরণ এটি।”
Today, I was using cabs to travel from one studio to another for the Union Budget debates. When I booked a @Uber_India cab from Nationalist Hub to 99TV in Hyderabad and two of the drivers cancelled after accepting the booking. @Uber automatically assigned a third driver and I… pic.twitter.com/aR194nbLHE
— Suresh Kochattil (@kochattil) February 1, 2026
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। বহু মানুষ নন্দিনীর সাহস, দৃঢ়তা এবং মানসিক শক্তির প্রশংসা করেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “এভাবেই প্রকৃত নারী ক্ষমতায়ন হয়।”
আরেকজন লেখেন, “এটাই আসল নারী ক্ষমতায়ন। স্লোগান নয়, জীবনের বাস্তব সাহস। 'সিঙ্গল মাদার' হিসেবে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নন্দিনীর দৃঢ়তা, মর্যাদা এবং সংকল্পকে স্যালুট।”
আরও এক মন্তব্যে উঠে আসে, “পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করতে মানুষকে এভাবে কঠোর পরিশ্রম করতে দেখে সত্যিই ভাল লাগে।”