Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তর ভারতের এই স্টেশন সামলাচ্ছেন মহিলারাই, নারীশক্তিকে কুর্নিশ জানাল ভারতীয় রেল

এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় রেল 'নারী শক্তি মানেই জাতির শক্তি' (Nari Shakti – Rashtra Shakti) বার্তাটিকেই আরও জোরালো করে তুলেছে।

উত্তর ভারতের এই স্টেশন সামলাচ্ছেন মহিলারাই, নারীশক্তিকে কুর্নিশ জানাল ভারতীয় রেল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 25 October 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: নারীশক্তিকে সামনে রেখে ভারতীয় রেলের আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ। উত্তর ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা পরিচালিত রেলওয়ে স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করল লখনউ সিটি রেলওয়ে স্টেশন।

রেলের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্টেশনটির প্রতিটি বিভাগই চালাচ্ছেন মহিলারা। মোট ৩৪ জন কর্মী - টিকিট কাউন্টার, রিজার্ভেশন, সিগন্যালিং, নিরাপত্তা, এমনকী পরিষ্কার-পরিচ্ছন্নতা - সব কিছুই তাঁদের দায়িত্বে।

উত্তর-পূর্ব রেলওয়ে জোনের আওতাধীন লখনউ সিটি স্টেশনকে নিয়ে ভারতীয় রেলের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “লখনউ সিটি রেলওয়ে স্টেশনকে রূপান্তরিত করা হয়েছে উত্তর ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা-পরিচালিত স্টেশনে, যা নারীশক্তির অদম্য অগ্রযাত্রা ও গর্বের প্রতীক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মহিলা টিম কর্মক্ষেত্রে ঐক্য ও শক্তির প্রতীক।”

এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় রেল 'নারী শক্তি মানেই জাতির শক্তি' (Nari Shakti – Rashtra Shakti) বার্তাটিকেই আরও জোরালো করে তুলেছে।

বর্তমানে লখনউ সিটি স্টেশন থেকে ১৪ জোড়া এক্সপ্রেস ও মেল ট্রেন চলাচল করে, যার মধ্যে রয়েছে গোমতিনগর–মুম্বই, গোরখপুর–হায়দরাবাদ, বরৌনি–মুম্বই, বারাণসী সিটি–লখনউ জংশন, ফারুখাবাদ–ছপরা, গোরখপুর–পিলিভীত ও বরৌনি–লখনউ রুট।

উল্লেখযোগ্যভাবে, ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত রেলস্টেশন হল মুম্বইয়ের মাতুঙ্গা রেলওয়ে স্টেশন, যা ২০১৭ সালে এই মর্যাদা পেয়েছিল। লখনউ সিটির এই উদ্যোগ সেই ঐতিহ্যকেই উত্তর ভারতে নতুন দিশা দেখাল।


```