Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাড়ির কার্নিশ থেকে একলাফে গাড়িতে, সানরুফ ভেঙে সিটে ঢুকল হনুমান! বারাণসীতে যেন লঙ্কাকাণ্ড

কোথাও কিছু নেই হঠাৎ ছাদ থেকে ঝাঁপ দিয়ে কেলেঙ্কারি ঘটাল হনুমান।

বাড়ির কার্নিশ থেকে একলাফে গাড়িতে, সানরুফ ভেঙে সিটে ঢুকল হনুমান! বারাণসীতে যেন লঙ্কাকাণ্ড

ছবি সৌজন্যে- পিক্স্যাবে

শেষ আপডেট: 20 November 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো: যত কাণ্ড উত্তরপ্রদেশে! কাণ্ডই বটে। কোথাও কিছু নেই হঠাৎ ছাদ থেকে ঝাঁপ দিয়ে কেলেঙ্কারি ঘটাল হনুমান। তারপর কিছুই হয়নি, এমন ভাব দেখিয়ে হেঁটে চলে গেল। এমন ঘটনা আগেও ঘটেছে। তবে সেখানে সাবজেক্ট মানুষ। কিন্তু এই সিনে পুরোটাই একটা হনুমান। 

উত্তরপ্রদেশের বারাণসীতে পার্ক করা ছিল একটি গাড়ি। পার্কিং এলাকাতে দিনে দুপুরে ওই গাড়ির ক্ষতি হতে পারে এমন কল্পনাতেও ছিল না হতো মালিকের। পার্ক করা গাড়িতে সেসময় কেউ ছিলেন না। হঠাৎ করে একটা হনুমান ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ল গাড়ির ছাদে। তারপর? সোজা ভেঙে ঢুকে গেল গাড়ির ভিতরে। 

না হাত দিয়ে ভাঙেনি। বাড়ির ছাদ থেকে গাড়ির ছাদে পড়ায় সানরুফ ভেঙে গাড়িতে ঢুকে যায় সে। গাড়ির পিছনের সিটে বসে ফের উঠে ওই ভাঙা সানরুফের জায়গা থেকেই বেরিয়ে হেঁটে চলে যায়।

এমনভাবে হেঁটে চলে যায় যেন কিছুই হয়নি। এই পুরো ঘটনা রেকর্ড হয় ক্যামেরায়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়। সানরুফ ভেঙে হনুমান গাড়িতে ঢুকে গেল, এটা দেখে হনুমানের স্বাস্থ্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ লিখেছেন, কেমন আছে,যদি জানা যেত। 

আবার অনেকে গাড়ির মালিকের পকেটের চিন্তাও করেছেন। লিখেছেন, জানতেই পারলেন না গাড়ির কত ক্ষতি হয়ে গেল। 


```