Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

প্রেমিকার কামড়ই আদর-চিহ্ন! ট্যাটু করে শরীরে স্থায়ী ছাপ দাগ এঁকে নিলেন প্রেমিক

প্রেমিকার কামড়ই আদর-চিহ্ন! ট্যাটু করে শরীরে স্থায়ী ছাপ দাগ এঁকে নিলেন প্রেমিক

শেষ আপডেট: 3 October 2023 14:03

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিক-প্রেমিকারা অনেক সময়েই পরস্পরের প্রতি ভালবাসা প্রকাশ করতে অনেক অভিনব পদ্ধতির সাহায্য নিয়ে থাকেন। একটা সময় চিঠি লিখে ভালবাসার বহিঃপ্রকাশ ছিল খুবই সাধারণ। কেউ বা প্রবল ভালবাসা বোঝাতে নিজের রক্ত দিয়ে চিঠি লিখতেন, কেউ বা চিঠিতে স্প্রে করতেন সুগন্ধী। এছাড়া প্রেমিক বা প্রেমিকাকে শুধু মনে নয়, শরীরেও চিরস্থায়ী জায়গা করে দিতে ট্যাটু করান অনেকেই। কেউ সঙ্গীর নাম খোদাই করেন শরীরে, কেউ বা তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত কোনও ভালবাসার চিহ্ন। তবে সম্প্রতি এক যুবক এমন এক ট্যাটু করেছেন যা দেখে নেটিজেনরা হতবাক। প্রেমিকার কামড়ের দাগ নিজের হাতে ট্যাটুর মাধ্যমে তিনি এঁকে নিয়েছেন। 

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, প্রেমিকা তাঁর প্রেমিকের হাতে সজোরে কামড় বসালেন। ব্যথায় মুখ ছোট হয়ে গেলেও তা সামলে নিলেন প্রেমিক, ভালবাসার মানুষের লাভ বাইট বলে কথা! তারপরেই এক ট্যাটু আর্টিস্টকে দেখা গেল, পেন দিয়ে সেই দাঁতের দাগের উপর অস্থায়ীভাবে এঁকে নিচ্ছেন তিনি। তারপর ট্যাটুর সুচে কালি ভরে স্থায়ী চিহ্ন এঁকে দেন শিল্পী। দাঁতের সেই দাগের নীচেই ইংরেজিতে লেখা পেরু, এবং ১৬.৯.২০২৩ তারিখ। অনুমান, ওই যুগল পেরুর বাসিন্দা, এবং ১৬ সেপ্টেম্বর আঁকা হয়েছে ট্যাটুটি। 

স্কাই ট্যাটু নামে একটি ট্যাটু পার্লারের পেজ থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ভিডিওটি, যা ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। নেটিজেনদের অনেকেই প্রেমের এমন অদ্ভুত নির্দশন দেখে হতবাক। কেউ কেউই যদিও মজা পেয়েছেন। 

একজন মজা করে লিখেছেন, 'ভাই আজ তোকে ১৪টা ইনজেকশন নিতে হবে।' 

'প্রেম ভেঙে গেলে কী হবে?' প্রশ্ন দ্বিতীয়জনের। 

আর এক নেটিজেনদের সরস মন্তব্য, 'এইভাবেই আমার জলাতঙ্ক হয়েছিল।'


```