Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নাক দিয়ে গলায় ঢুকল আরশোলা, বুঝতে না পেরে পুষে রেখে দিলেন ব্যক্তি! কয়েক দিন পর যা হল...

নাক দিয়ে গলায় ঢুকল আরশোলা, বুঝতে না পেরে পুষে রেখে দিলেন ব্যক্তি! কয়েক দিন পর যা হল...

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 September 2024 19:35

দ্য ওয়াল ব্যুরো: শ্বাসনালিতে আটকাল আরশোলা। বহু চেষ্টার পর বের করা গেল তাকে। চিনের হেইনান প্রদেশের হেইকউ এলাকার ঘটনা। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ রয়েছেন। 

ঘুমের মাঝে হঠাৎ মনে হয় নাকে কিছু একটা সুড়সুড় করছে। বুঝে ওঠার আগেই সেটা নাক থেকে সোজা গলায় ঢুকে যায়। অনেক কেশে, হেঁচে তা বের করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন এবং আবার ঘুমিয়ে পড়েন। 

চিনের স্থানীয় সংবাদ অনুযায়ী, এই ঘটনা নিয়ে খুব বেশি না ভেবে ওই ব্যক্তি প্রতিদিনের মতোই ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু ধীরে ধীরে তাঁর নানা সমস্যা হতে থাকে। তিনি দেখেন, প্রতিদিন নিয়মিত ব্রাশ করার পরও মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। 

কাশি হলেও থুতু ফেলার সময় দেখেন তার রঙ হলুদ। এই পুরো বিষয়টি তিনি চিকিৎসককে বলেন। চিকিৎসক পরীক্ষা করে দেখেন তাঁর আপার রেসপিরেটরি ট্র্যাকে কোনও সমস্যা নেই। তাঁকে চিকিৎসক বোঝান তাঁর কোথাও ভুল হচ্ছে। কিন্তু তিনি চিকিৎসককে বোঝান ও তারপর তাঁকে রেসপিরেটরি ও ক্রিটিকাল কেয়ার ফিজিশিয়ানের কাছে পাঠানো হয়। 

সেখানে চেস্ট সিটি স্ক্যান হয় এবং লোয়ার লাং লোবে একটি ছায়া দেখা যায়। চিকিৎসক ব্যক্তিকে জানান, কিছু একটা সেখানে আটকে আছে। 

এরপর তাঁর ব্রঙ্কোস্কপি হয়। যাতে আসল বিষয়টি খোলসা হয়। রিপোর্টে দেখা যায় একটি পাখনা আটকে রয়েছে। চিকিৎসক জানান, রিপোর্ট থেকে স্পষ্ট কফের মধ্যে একটা কিছু জড়িয়ে আছে। সেটা বের করার পর দেখা যায়, আরশোলা। 

শ্বাসনালি থেকে আরশোলা বের করার পর শ্বাসের সমস্যা মিটে যায়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ, এমন যে কারও সঙ্গেই হতে পারে। তাই লোয়ার রেসপিরেটরিতে কোনও অস্বস্তি বুঝলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 


```