Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'এই ম্যানেজারের সঙ্গে কাজ করা যায় না', চাকরির প্রথম দিনই ইস্তফা, ভাইরাল রেজিগনেশন লেটার

৯ ঘণ্টার কাজে রাজি হলেও প্রথমদিনই ১২-১৪ ঘণ্টা কাজের কথা বলেন তাঁর ম্যানেজার। ব্যক্তিগত জীবনের কী হবে, এই ভেবে এসব কথা শোনার পর চাকরি থেকে ইস্তফা দেন তিনি।

'এই ম্যানেজারের সঙ্গে কাজ করা যায় না', চাকরির প্রথম দিনই ইস্তফা, ভাইরাল রেজিগনেশন লেটার

শেষ আপডেট: 14 October 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: বিষাক্ত পরিবেশ, ম্যানেজারের অদ্ভুত কাজের চাহিদা। চাপে পড়ে চাকরির প্রথম দিনই ইস্তফা দিলেন এক প্রোডাক্ট ডিসাইনার। সেকথা রেডিটে জানানোর পর, রেজিগনেশন লেটার শেয়ার করার পর ভাইরাল হল সেই পোস্ট। 

রিমোট ওয়ার্ক অর্থাৎ বাড়ি থেকে বা বাড়ির আশপাশের কোনও এলাকা থেকে কাজ। বাড়িতে থাকার সুবিধা মিলবে, এই ভেবে কম পারিশ্রমিকেই রাজি হয়ে যান এই ব্যক্তি। কিন্তু কাজ শুরু করতেই বুঝতে পারেন, ম্যানেজারের চিন্তাভাবনা একদম আলাদা। 

রেডিটে শ্রেয়স নামের ওই ব্যক্তি লেখেন, 'প্রথমদিনই আমার থেকে অতিরিক্ত কাজ পাবে, এমন ভেবে নিয়েছিলেন তিনি। ওভারটাইমের কথাও বলেন। যার জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেবেন না বলেও জানিয়ে দেন।'

তিনি আরও জানান, অক্টোবরের ৭ তারিখ চাকরিতে যোগ দেন। ৯ ঘণ্টার কাজে রাজি হলেও প্রথমদিনই ১২-১৪ ঘণ্টা কাজের কথা বলেন তাঁর ম্যানেজার। ব্যক্তিগত জীবনের কী হবে, এই ভেবে এসব কথা শোনার পর চাকরি থেকে ইস্তফা দেন তিনি। বিষাক্ত কাজের পরিবেশের জন্যই চাকরি ছাড়ছেন, রেজিগনেশন লেটরে উল্লেখ করে দেন। 

এই পোস্টের কমেন্টে বহু মানুষ নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। কাজের পরিবেশ নিয়েও ওঠে নানা প্রশ্ন। 


```