.jpeg)
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 27 November 2024 11:19
দ্য ওয়াল ব্যুরো: ঘোড়ায় চেপে বৌ আনতে যাচ্ছিলেন এক ব্যক্তি। টাকার মালা নিয়ে গায়েব পাশ দিয়ে যাওয়া ট্রাকের চালক। পুরো সিনেমার দৃশ্যের মতো সেই টাকার মালা ফিরিয়ে আনলেন বর। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
উত্তরপ্রদেশের মিরাটের ঘটনা। স্থানীয় সংস্কৃতি অনুযায়ী ঘোড়ায় চেপে বিয়ে করতে যাচ্ছিলেন এক ব্যক্তি। রীতি অনুযায়ী টাকার মালা ছিল গলায়। রাস্তা দিকে বর যাত্রী-সহ যাওয়ার সময় তাঁর গলা থেকে টাকার মালা নিয়ে পালান পাশ দিয়ে যাওয়া ট্রাকের চালক। বিয়ে ফেলে টাকার মালার পিছনে দৌড় দিলেন ব্যক্তি।
In Dungarwali village, Meerut, a thief snatched the currency notes from the groom's garland during a wedding ceremony and fled the scene. Such incidents should not occur, particularly on highways. The thief must be punished according to the law.@Uppolicepic.twitter.com/vQi7N2A72r
— Manish Jain (MJ) (@ncib_manish) November 25, 2024
ফিল্মি কায়দায় ঘোড়া থেকে নেমে রাস্তায় এক বাইক চালকের থেকে বাইক নিয়ে ট্রাক ধাওয়া করেন। ট্রাক নাগালে পেয়ে তাতে উঠে চালকের কলার ধরেন। মাথায় পাগড়ি, পরনে স্যুট। পুরো সিনেমার মতো।
ভিডিওতে দেখা যায়, চালককে বেধড়ক মারছেন তিনি। সঙ্গে ছিলেন বর যাত্রীদের মধ্যে কয়েকজনও। চালক হাতে পায়ে ধরলেও মার বন্ধ হয়নি। চালক পরে দাবি করেন, তিনি ইচ্ছাকৃত ওই মালা চুরি করেননি। 'ভুল' বশত একাজ করেছে ফেলেছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
কোনও অভিযোগ এই মর্মে দায়ের হয়নি বলে জানায় স্থানীয় পুলিশ স্টেশন।