Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বোর্ডিং পাস হাতে বিমানে উঠছে ক্যাঙ্গারু, বাধা দিল কর্মীরা, সে কী ঝামেলা! ভাইরাল ভিডিও

বোর্ডিং পাস হাতে প্লেনে ওঠার অপেক্ষায় এক ক্যাঙ্গারু! আদতে এই ক্যাঙ্গারু কিন্তু এক মহিলার পোষ্য। সেই মহিলাই ঘুরতে নিয়ে চললেন তাকে।

বোর্ডিং পাস হাতে বিমানে উঠছে ক্যাঙ্গারু, বাধা দিল কর্মীরা, সে কী ঝামেলা! ভাইরাল ভিডিও

প্লেনে ওঠার অপেক্ষায় ক্যাঙ্গারু!

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 30 May 2025 14:51

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অদ্ভুত ভিডিও—যেখানে বোর্ডিং পাস হাতে প্লেনে ওঠার অপেক্ষায় এক ক্যাঙ্গারু! আদতে এই ক্যাঙ্গারু কিন্তু এক মহিলার পোষ্য। সেই মহিলাই ঘুরতে নিয়ে চললেন তার পোষ্যকে। মহিলাটিকে প্লেনে উঠতে দিলেও, তার ছোট্ট পোষ্যটিকে কিন্তু মোটেই উঠতে দেওয়া হচ্ছে না প্লেনে। তা নিয়েই শুরু হয়েছে এয়ারলাইন কর্মীর সঙ্গে ঝামেলা। ভিডিওটি দেখে প্রথমে হাসি পেলেও, কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি। আদৌ কি এমন ঘটনা ঘটেছে, নাকি এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কারসাজি?

ভিডিওতে দেখা যায়, একটি ক্যাঙ্গারু বোর্ডিং পাস হাতে দাঁড়িয়ে আছে, আর তার সামনে এক যাত্রী ও এক এয়ারলাইন কর্মীর মধ্যে চলছে তর্ক। ক্যাঙ্গারুটি নির্বিকার মুখে অপেক্ষা করছে স্ক্যান হওয়ার জন্য। ব্যবহারকারী ‘Wholesome Side of X’ ভিডিওটি শেয়ার করে লেখেন, “এই কিউট ক্যাঙ্গারুটিকে বোর্ড করতে দিচ্ছে না এয়ারলাইন স্টাফ, অথচ ও কীভাবে বোর্ডিং পাস ধরে আছে দেখুন!”

ভিডিওটি এক্স-এ (আগের টুইটার) ইতিমধ্যেই ৪ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ক্যাঙ্গারুর বড় বড় চোখ ও শান্ত স্বভাব দেখে মুগ্ধ দর্শকরা। কেউ মন্তব্য করেছেন, “এই ক্যাঙ্গারু তো প্লেনে ওঠা অনেক প্রাপ্তবয়স্ক মানুষের থেকেও ভাল ব্যবহার করছে।” আরেকজন লিখেছেন, “পুরো ভিডিওতে ও-ই সবচেয়ে শান্ত।” আরও একজন কমেন্টে লিখেছে, “ও এখনও প্লেনে ওঠার আশায় বসে আছে! দয়া করে ওকে উঠতে দিন!”

তবে ভিডিওটি বাস্তব কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই সন্দেহ করছেন, এটি আসলে একটি AI-জেনারেটেড ভিডিও। বিশেষ করে, ভিডিও শেয়ারকারী নিজেই ক্যাপশনে ‘(AI)’ উল্লেখ করেছেন। আরও জানা গেছে, ভিডিওটির মূল উৎস ‘Infinite Unreality’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ, যেখানে এমনই আরও অনেক এআই ভিডিও পোস্ট করা হয়।

একজন ব্যবহারকারীর প্রশ্নে, AI সহকারী 'Grok' জানায়, “হ্যাঁ, ক্যাঙ্গারুর বোর্ডিং পাস হাতে প্লেনে ওঠার ভিডিওটি সম্ভবত AI-নির্মিত। মূল পোস্টেই (ai) লেখা আছে এবং কোনও বিশ্বাসযোগ্য সূত্র থেকে এই ধরনের ঘটনার সত্যতা পাওয়া যায়নি। অতীতে ক্যাঙ্গারু বিমানবন্দরে দেখা গেলেও, কোনওদিন যাত্রী হিসেবে নয়।”

এই ঘটনাটি আবারও তুলে ধরেছে, কীভাবে বাস্তবের মতো ভিডিও বানাতে পারছে AI এবং কীভাবে তা সহজেই দর্শকদের বিভ্রান্ত করছে। কেউ লিখেছেন, “এই ধরনের নকল ভিডিও বন্ধ হওয়া উচিত।” আরেকজন লিখেছেন, “AI-এর বানানো এই ভুয়ো দুনিয়া থেকে রক্ষা করুন ঈশ্বর।”


```