Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

পাইলটের ইউনিফর্মে বিমানে স্বাগত জানাল বাড়ির 'ছোট্ট মেয়ে', আবেগে চোখে জল পরিবারের, ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, তনিশকা ইউনিফর্মে দাঁড়িয়ে আছেন আর পাশে তাঁর বাবা-মা ও দাদু-দিদার চোখ ভরে উঠেছে গর্বে।

পাইলটের ইউনিফর্মে বিমানে স্বাগত জানাল বাড়ির 'ছোট্ট মেয়ে', আবেগে চোখে জল পরিবারের, ভাইরাল ভিডিও

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 September 2025 21:35

দ্য ওয়াল ব্যুরো: এক আবেগঘন মুহূর্তে ধরা পড়ল এক তরুণ পাইলটের জীবনের সবচেয়ে বড় গর্বের ছবি। ইন্ডিগো এয়ারলাইন্সের পাইলট তনিশকা মুদগল নিজের ফ্লাইটে বাবা-মা ও দাদু-দিদাকে স্বাগত জানালেন (IndiGo pilot welcomes parents and grandparents)। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল (IndiGo pilot viral video) হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, তনিশকা ইউনিফর্মে দাঁড়িয়ে আছেন আর পাশে তাঁর বাবা-মা ও দাদু-দিদার চোখ ভরে উঠেছে গর্বে। পরিবারের চারজনই বাড়ির ছোট্ট মেয়েটির সাফল্যে আপ্লুত। তনিশকা জানিয়েছেন, তাঁর জীবনের প্রতিটি ধাপে পরিবারের ত্যাগ ও আশীর্বাদই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।

তনিশকা ইনস্টাগ্রামে লিখেছেন, “জীবন যেন পূর্ণতা পেল। তাঁদের প্রতিটি ত্যাগ, প্রতিটি প্রার্থনা, প্রতিটি উৎসাহের কথা আজ বাস্তব রূপ নিল। তাঁদের চোখে ছিল গর্ব, আমার চোখে জল। আমি ভীষণ কৃতজ্ঞ।”

পরে তিনি পরিবারের সঙ্গে একাধিক ছবিও শেয়ার করেছেন। কখনও বিমানবন্দরে, কখনও বিমানের সামনে, সেই মুহূর্তগুলো যেন আরও আবেগঘন হয়ে উঠেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আজকের দিনটা আমার জীবনের অবিস্মরণীয় হয়ে থাকবে। আমার বাবা-মা আর দাদু-দিদা আমারই ফ্লাইটে বসেছিলেন। হঠাৎ মনে পড়ছিল শৈশবের সেই স্মৃতিগুলো। গরমের ছুটিতে দাদুর বাড়ি যাওয়া, বাজার করার দিন, প্রিয় কাজু কাটলি (কাজু বরফি) আর গোলগাপ্পে (ফুচকা), যেগুলো ওঁরা শুধু আমার জন্যই আনতেন। সেই স্মৃতিগুলোই আজও আমার নিরাপদ আশ্রয়।”

ভিডিওটি ইনস্টাগ্রামে ৮.৮ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।

পরিবারের এমন সব মুহূর্তের ছবি আর আবেগঘন ক্যাপশন দেখে ইন্টারনেটে প্রশংসার বন্যা বইছে। কমেন্ট বক্সে এক সহকর্মী পাইলট লিখেছেন, “তাঁদের চোখে যে আনন্দ আর গর্ব দেখা যাচ্ছে, তা অনন্য। কথায় প্রকাশ করার মতো নয়। আমারও মনে পড়ে যাচ্ছে, যখন প্রথমবার বাবা-মাকে আমার ফ্লাইটে নিয়ে গিয়েছিলাম। মাটিতে পা রেখে এগিয়ে চলো জীবনে, তাহলে অনেক দূর এগোতে পারবে।”

খ্যাতনামা প্রযোজক গুল খানও ভিডিও দেখে মন্তব্য করেছেন, “বারবার দেখছি, থামতে পারছি না। একেবারেই হৃদয়ছোঁয়া এক পারিবারিক গল্প।”

অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “সন্তানের সাফল্য বাবা-মায়ের চোখে দেখার যে বিশেষ মুহূর্ত, এর চেয়ে মূল্যবান জীবনে আর কিছু হতে পারে না।”


```