Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতের প্রথম মহিলা গোয়েন্দা রজনী! রাশি রাশি রহস্যভেদে ছদ্মবেশই অস্ত্র ছিল 'মিস মার্পল'-এর

ডিটেকটিভ জগৎটা একসময় পুরুষদের একচেটিয়া ক্ষেত্র বলে মনে করা হলেও, সেই ধারণা ভেঙেচুরে দিয়েছেন বাস্তবের ‘মিস মার্পল’ রজনী পণ্ডিত।

ভারতের প্রথম মহিলা গোয়েন্দা রজনী! রাশি রাশি রহস্যভেদে ছদ্মবেশই অস্ত্র ছিল 'মিস মার্পল'-এর

রজনী এবং তাঁর ছদ্মবেশ ধারণের অসাধারণ ক্ষমতা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 28 August 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো: ডিটেকটিভ জগৎটা একসময় পুরুষদের একচেটিয়া ক্ষেত্র বলে মনে করা হলেও, সেই ধারণা ভেঙেচুরে দিয়েছেন বাস্তবের ‘মিস মার্পল’ রজনী পণ্ডিত। ভারতের প্রথম মহিলা প্রাইভেট গোয়েন্দা হিসেবে তিনি চার দশকেরও বেশি সময় ধরে রহস্য উন্মোচন ও সত্য খুঁজে বের করার কাজে যুক্ত। সাহসী তদন্ত আর অদ্ভুত সব ছদ্মবেশ ব্যবহার করে তিনি জট খুলেছেন ৭৫ হাজারেরও বেশি মামলার।

মিস মার্পল হলেন আগাথা ক্রিস্টির তৈরি এক কাল্পনিক চরিত্র। তিনি গ্রিনভিচ ভিলেজের এক অবসরপ্রাপ্ত কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির মহিলা। সাধারণ মানুষ মনে করেন তিনি শুধু বাড়ির ছাদ গোছানোতে ব্যস্ত, কিন্তু তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং মানুষের মন বোঝার দক্ষতা তাঁকে এক অসাধারণ গোয়েন্দা বানিয়েছে।

এদিকে, রজনীর বিশেষত্বই তাঁর ছদ্মবেশ ধারণের অসাধারণ ক্ষমতা। কখনও পরিচারিকার সাজে পৌঁছে গেছেন ঘরের অন্দরমহলে - তৈরি করেছেন আস্থা-ভরসার জায়গা, আবার কখনও গর্ভবতী মহিলার বেশে সঞ্চয় করেছেন মানুষের সহানুভুতি। আবার কখনও ফেরিওয়ালা সেজে মানুষের মধ্যে মিশে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিশক্তিতে ভর করে সন্দেহভাজনদের কাছ পর্যন্ত পৌঁছেছেন।

প্রতিটি চরিত্র হয়ে ওঠার জন্য তাঁকে নিতে হয়েছে দীর্ঘ প্রস্তুতি। পারফেক্ট সেই ছদ্মবেশের মাধ্যমেই তিনি গুরুত্বপূর্ণ নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন।

১৯৬২ সালে মহারাষ্ট্রে জন্ম রজনীর। বাবা যিনি ছিলেন সিআইডির সাব-ইনস্পেক্টর। তিনিই ছিলেন রজনীর আদর্শ, রোল মডেল। রূপারেল কলেজে মারাঠি সাহিত্য পড়াকালীনই তিনি বুঝতে পারেন অন্যায়ের বিরুদ্ধে তাঁকে রুখে দাঁড়াতে হবে। সেখান থেকেই তাঁর গোয়েন্দা হওয়ার যাত্রা শুরু।

১৯৮৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন নিজের গোয়েন্দা সংস্থা ‘রজনী ইনভেস্টিগেটিভ ব্যুরো’, পরে নাম বদলে হয় ‘রজনী পণ্ডিত ডিটেকটিভ সার্ভিসেস’। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলা, কর্পোরেট জালিয়াতি, নিখোঁজ ব্যক্তিদের খোঁজ কিংবা রাজনৈতিক তদন্ত - সব ক্ষেত্রেই তিনি কাজ করেছেন সাফল্যের সঙ্গে।

রজনীর ঝুলিতে রয়েছে অসংখ্য কৃতিত্ব। তিনি লিখেছেন দু’টি বই ‘Faces Behind Faces’ এবং ‘Mayajal’। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন মর্যাদাপূর্ণ হিরকণী পুরস্কার। তাঁর জীবন নিয়ে তৈরি হয়েছে একাধিক তথ্যচিত্রও।

ভারতের প্রথম মহিলা প্রাইভেট গোয়েন্দা রজনী পণ্ডিত কেবল তদন্তকারীই নন, তিনি নারীশক্তির এক অনন্য প্রতীক হিসেবে তুলে ধরেছেন বিশেষ নিদর্শন। সাহস, মেধা আর অধ্যবসায় থাকলে পুরুষশাসিত ক্ষেত্রই হোক বা অপ্রচলিত পেশা – সফলতা শুধু সময়ের অপেক্ষা।


```