Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

নিজেরাই বোঝাপড়া করুক বাপু! এই ভেবে ছেলেমেয়েদের ম্যারেজ অ্যারেঞ্জ করতে চাইছেন না অভিভাবকরা

আজকের দিনে অনেক অভিভাবকই বুঝতে শুরু করেছেন, শুধু পারিবারিক সম্মান রক্ষা বা সামাজিক প্রথা মেনে বিয়ে করলেই যে ছেলেমেয়ের দাম্পত্য সফল হবে, তার কোনও 'গ্যারান্টি' নেই।

নিজেরাই বোঝাপড়া করুক বাপু! এই ভেবে ছেলেমেয়েদের ম্যারেজ অ্যারেঞ্জ করতে চাইছেন না অভিভাবকরা

ছবি- এআই

শেষ আপডেট: 25 June 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: এক সময় ভারতীয় সমাজে (Indian Society) বিয়ের কথা উঠলেই যেন একটাই পথ ছিল, অ্যারেঞ্জ ম্যারেজ (Arrange Marriage)। পরিবারের বাছাই করা পাত্র বা পাত্রী, আত্মীয়দের সুপারিশ, ঘটকের মাধ্যমে যোগাযোগ কিংবা আধুনিক যুগে ম্যাট্রিমনি সাইট ঘেঁটে বিয়ের সিদ্ধান্ত, সবকিছুর মধ্যেই গুরুত্ব পেত অভিভাবকদের মতামত, পারিবারিক মিল, কুষ্ঠি ও সামাজিক রীতিনীতি। কিন্তু সময় বদলাচ্ছে।

আজকের দিনে অনেক অভিভাবকই বুঝতে শুরু করেছেন, শুধু পারিবারিক সম্মান রক্ষা বা সামাজিক প্রথা মেনে বিয়ে করলেই যে ছেলেমেয়ের দাম্পত্য সফল হবে, তার কোনও 'গ্যারান্টি' নেই। দেখা যাচ্ছে, যেখানে মন থেকে বোঝাপড়া নেই, দম্পতিদের মধ্যে 'কম্প্যাটিবিলিটি' বা সামঞ্জস্য নেই, সেখানে সম্পর্কের টানাপোড়েন বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, এখন ডিভোর্সের (Divorce) হার আগের তুলনায় অনেকটাই বেশি। যার একটি বড় অংশ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেই ঘটছে। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই একে অপরকে ভালভাবে না চিনেই দু’জন মানুষ এক ছাদের নীচে সংসার শুরু করেন। ফলে মতের অমিল, মানসিকভাবে দূরত্ব তৈরি হয়। দুপক্ষের মধ্যেই ধৈর্যের অভাব থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

অন্যদিকে, লাভ ম্যারেজে (Love Marriage) সাধারণত দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর ফলে একে অপরের পছন্দ-অপছন্দ, চিন্তা-ভাবনা, স্বভাব সব কিছুই অনেক স্পষ্ট হয়। ফলে বিয়ের পর নতুন জীবন শুরু করতে অনেকটাই সুবিধা হয়। শুধুমাত্র পারিবারিক পছন্দ বা সামাজিক চাপে সম্পর্কের বাঁধনে জড়াতে হয় না।

বদল এসেছে অভিভাবকদের মনোভাবেও। 'লাভ ম্যারেজ (Love Marriage) মানেই বিপদ' - এই দৃষ্টিভঙ্গি আর আগের মতো আঁকড়ে ধরে থাকছেন না অনেকেই। বরং সন্তান যদি কাউকে ভালবাসে এবং সেই সম্পর্কের ভিত যদি দৃঢ় হয়, তাহলে তাঁরা সম্পর্ককে মেনে নিচ্ছেন। তবে এও সত্যি, এখনও অনেক পরিবার রয়েছে যেখানে নিজের পছন্দে বিয়ে করলে সামাজিকভাবে অসম্মানিত হওয়ার ভয় থাকে, সন্তানকে পরিবার থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে।

তবুও সামগ্রিকভাবে ভারতীয় সমাজে একটি ধীর কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়ছে—বিয়ের ক্ষেত্রে এখন প্রেম, বোঝাপড়া আর পারস্পরিক সম্মানকে গুরুত্ব দিতে শিখছে মানুষ, এবং অভিভাবকরাও সেই নতুন ভাবনার সঙ্গে তাল মেলাতে শুরু করেছেন।


```