কিছুদিন আগে চাকরিও ছেড়েছেন। গর্ভাবস্থার খবর পাওয়ার পর তিনি নতুন চাকরি খোঁজার বদলে মুম্বই ও পুনের নানা ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছেন গর্ভপাতের জন্য। আদালত বলেন, আবেদনকারী নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই সন্তান রাখতে চান না।
.jpeg.webp)
ছবি- এআই
শেষ আপডেট: 25 June 2025 15:22
দ্য ওয়াল ব্যুরো: ৩১ বছর বয়সি তরুণী আদালতে জানান, তিনি অনিচ্ছাকৃতভাবে গর্ভবতী হয়েছেন। গর্ভনিরোধক কাজ না করায় এই অবস্থা তৈরি হয়। তিনি যে সম্পর্কে ছিলেন, সেটিও শেষ হয়ে গেছে। একটা বাচ্চার দায়িত্ব একা সামলাতে পারবেন না। এসব কারণে তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন। সব শুনে ২৫ সপ্তাহতেও আবেদনকারীকে গর্ভপাতের অনুমতি (Permits abortion after woman cites trauma) দিল মুম্বই হাইকোর্ট (Mumbai High Court)।
এই আবেদনের শুনানিতে মুম্বই হাইকোর্টের (Mumbai High Court) দুই বিচারপতি রেভতী মোহিতে দেরে ও নীলা গোখলে বলেন, আবেদনকারী তরুণী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি এখন একা, অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত (Mental Trauma)। তাই ২৫ সপ্তাহের গর্ভাবস্থায় (Pregnancy) গর্ভপাতের অনুমতি দেওয়া হল। ওই তরুণী আদালতকে আরও জানান, তার পরিবার এখনও জানে না যে তিনি গর্ভবতী। যদি পরিবার জানতে পারে, তাহলে তারা হয়তো তাঁকে মেনে নেবে না। এই ভয়ে তিনি একাই সব সামলাচ্ছেন।
কিছুদিন আগে চাকরিও ছেড়েছেন। গর্ভাবস্থার খবর পাওয়ার পর তিনি নতুন চাকরি খোঁজার বদলে মুম্বই ও পুনের নানা ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছেন গর্ভপাতের জন্য। আদালত বলেন, আবেদনকারী নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই সন্তান রাখতে চান না। তার প্রাক্তন সঙ্গীও তাকে কোনও সাহায্য করছেন না।
জানা গিয়েছে, পরিবারের ভয়ে তিনি আরও বেশি বিপদে পড়েছেন, একথা শোনার পর আদালত তাঁর প্রাক্তন সঙ্গীকেও ডেকে পাঠায়। আদালতে এসে ওই ব্যক্তি জানান, তিনি প্রাক্তন প্রেমিকার চিকিৎসা ও আইনি খরচ বাবদ এক লক্ষ টাকা দেবেন। প্রয়োজন হলে তাঁর সঙ্গে হাসপাতালে যাবেন বলেও জানান। আদালত উল্লেখ করেছে, ওই ব্যক্তি দায়িত্ববান আচরণ করেছেন এবং তরুণীর পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।