Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

নাসার ঐতিহ্য ধরে রাখলেন শুভাংশু, মহাকাশযাত্রার আগে শুনলেন বলিউডের এই গান...

জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির প্রাক্তনী শুভাংশু ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে যোগ দেন। তাঁর পাইলটিং অভিজ্ঞতা প্রায় ২,০০০ ঘণ্টার, যেখানে তিনি চালিয়েছেন সু-৩০ এমকেআই, মিগ-২১, জাগুয়ার, ডর্নিয়ার-সহ একাধিক যুদ্ধবিমান।

নাসার ঐতিহ্য ধরে রাখলেন শুভাংশু, মহাকাশযাত্রার আগে শুনলেন বলিউডের এই গান...

শুভাংশু শুক্লা (ফাইল চিত্র)

শেষ আপডেট: 25 June 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো: আজ, বুধবার (২৫ জুন) ভারতের জন্য এক গর্বের দিন। ৪১ বছর পর একজন ভারতীয় মহাকাশে পাড়ি দিয়েছেন। এদিন দুপুর ১২ টা বেজে ১ মিনিটে স্বপ্নের উড়ান ভরলেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। প্রতিটি মুহূর্তই ভীষণ দামি। এই বিদেশ দিনে তাঁর দেশপ্রেমের ঝলক দেখা গেল। মহাকাশযাত্রার আগে শুনলেন 'বন্দে মাতরম' গান।

ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে ফ্যালকন-৯ রকেটে ওঠার জন্য লঞ্চ প্যাড ৩৯-এ-র দিকে এগোচ্ছিলেন, তখন শোনা যায় হৃতিক রোশন অভিনীত ২০২৪ সালের ছবি ‘ফাইটার’ সিনেমার গান- 'বন্দে মাতরম', যা নতুনভাবে তৈরি, কিন্তু আবেগে ভরা। এই গানটি শুধুই সুর নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শুভাংশুর দেশপ্রেম ও আবেগ। গানটির কথা অনুযায়ী—"ভারত কোনও স্বপ্ন নয়, এ এক উৎসব। জয় আমাদের রক্তে। এমন শক্তি আমাদের, যে শত্রুরাও সম্মান করে।"

জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির প্রাক্তনী শুভাংশু ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে যোগ দেন। তাঁর পাইলটিং অভিজ্ঞতা প্রায় ২,০০০ ঘণ্টার, যেখানে তিনি চালিয়েছেন সু-৩০ এমকেআই, মিগ-২১, জাগুয়ার, ডর্নিয়ার-সহ একাধিক যুদ্ধবিমান। প্রথম থেকেই নিজের কাজে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন শুভাংশু। আর এখন তাঁর বর্তমানের সহকর্মীরাও তাঁকে 'অসাধারণ মেধাবী' বলেই ডাকেন।

উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা  (Shubhanshu Shukla)। তাঁর এই ঐতিহাসিক যাত্রা ঘিরে শহরে উৎসবের আবহ। স্কুল, কলেজ, বায়ুসেনার প্রাক্তন সহকর্মীরা প্রত্যেকেই গর্বিত। কারণ একথা নির্দ্বিধায় বলা যায়, এই অভিযান ভারতের মানব মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা করল। আর এই মিশন নিয়ে শুভাংশু বলেছেন, ''আমি শুধু যন্ত্রপাতি নয়, সঙ্গে নিয়ে যাচ্ছি একশো কোটির স্বপ্ন। এই যাত্রা আমার কাছে শুধু পেশাগত নয়, এক বিশাল দায়িত্ব।'' তিনি এও বলেন, ''আমার গল্প যদি অন্তত একজনের জীবন বদলে দেয়, সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।''

Axiom Mission 4 (Ax-4) মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু শুক্লা (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু, যাঁরা দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন।

মিশন চলাকালীন চার মহাকাশচারী দু'সপ্তাহ আইএসএস-এ থাকবেন, যেখানে তাঁরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। এর মধ্যে ৭টি এক্সপেরিমেন্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) পরিকল্পনায় তৈরি। এটি শুধু ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে নয়, বৈজ্ঞানিক গবেষণাতেও এক বিশাল পদক্ষেপ।


```