Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মার্কিন বাজারে ২০ টাকার ভারতীয় বিস্কুটের দাম চার ডলার! পার্লে জি থেকে হলদিরাম, কীসের কত দাম?

ভিডিওতে রজত বলেন, 'বন্ধুরা, আমেরিকার ওয়ালমার্টে কোন কোন ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, সেটা দেখাব (Indian products available in Walmart in America.)। এটা ডালাসের ওয়ালমার্ট। রয়্যাল ব্র্যান্ডের মুসুর ডাল, মুগ ডাল, প্রতিটি প্রায় ৪ ডলার।

মার্কিন বাজারে ২০ টাকার ভারতীয় বিস্কুটের দাম চার ডলার! পার্লে জি থেকে হলদিরাম, কীসের কত দাম?

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 August 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ডালাসের এক ওয়ালমার্টে কী কী ভারতীয় পণ্য পাওয়া যায়, এমন এক ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ভাইরাল হলেন প্রবাসী ভারতীয় রজত। ভিডিওতে তিনি স্টোরে ঘুরে ঘুরে দেখান এবং জানান, রয়্যাল ব্র্যান্ডের মুসুর ডাল, মুগ ডাল, হলদিরামসের নানা নিমকি, পার্লে-জি'র বিস্কুট, সঙ্গে বিভিন্ন মশলা ও সস, সবই মজুত রয়েছে। তাঁর কথায়, ডালাসে ভারতীয় গ্রাহকসংখ্যা বেশি হওয়ায় ওয়ালমার্টকে এইসব পণ্য রাখতে হয়। প্রতিটি জিনিসের দামও তিনি উল্লেখ করেছেন, যা শুনে কার্যত মাথায় হাত নেটিজেনদের (Range of Indian food products available at a Walmart in US)।

ভিডিওতে রজত বলেন, 'বন্ধুরা, আমেরিকার ওয়ালমার্টে কোন কোন ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, সেটা দেখাব (Indian products available in Walmart in America)। এটা ডালাসের ওয়ালমার্ট। রয়্যাল ব্র্যান্ডের মুসুর ডাল, মুগ ডাল, প্রতিটি প্রায় ৪ ডলার। হলদিরামসের খাট্টা-মিঠা নিমকি ৪ ডলার আর আলু ভূজিয়াও ৪ ডলার। পার্লে-র হাইড অ্যান্ড সিক বিস্কুট প্রায় ৪.৫ ডলার। 

তিনি আরও বলেন, 'এখানে পার্লে-জি, গুড ডের মতো বিস্কুট থেকে বিরিয়ানি মশলা, তন্দুরি মশলা, বাটার চিকেন সস, আরও অনেক কিছু আছে। ডালাসে ভারতীয় গ্রাহক এত বেশি যে তাঁদের প্রয়োজন মেটাতে ওয়ালমার্টকে এসব স্টক রাখতে হয়।' ভিডিওর উপরে লেখা ছিল, 'Indian food items at Walmart in Dallas'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ভিডিওটি যেমন কারও মনে নস্টালজিয়া জাগিয়েছে, তেমনই অনেকেই দাম জেনে অবাক হয়েছেন। এমন বহু কমেন্ট এসেছে, যেখানে ভারতের দামের সঙ্গে তুলনা টানা হয়েছে। নেটিজেনদের একজন লিখেছেন, 'ওহ নো, ভারতে যা দাম, তার তুলনায় এটা খুবই বেশি।' আরেকজন লিখেছেন, '৪ ডলারের হাইড অ্যান্ড সিক? মানে প্রায় ৩২০ টাকা। ভারতে ২০ টাকায় পাওয়া যায়। হাফ কেজি (৫০০ গ্রাম) ডাল প্রায় ৪০০ টাকা? বাহ, কতটাই না দাম!' অন্য একজনের মন্তব্য, 'কানাডার দামের তুলনায়ও এটা বেশি লাগছে, ইউএসডি থেকে সিএডি কনভার্সন ধরলে।' আরেকজন লেখেন, 'আমেরিকায় যেখানে ভারতীয় ক্রেতা আছে, সেখানে ভারতীয় পণ্য ভরপুর।'


```