Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বেস্টফ্রেন্ডের মন মজেছে আপনারই জীবনসঙ্গীর উপর, যদি দেখেন চলছে দেদার ফ্লার্টও, কী করবেন?

আপনার বেস্টফ্রেন্ড যদি আপনার সঙ্গীর সঙ্গে ফ্লার্ট করে, তখন কী করবেন? সম্পর্ক বিশেষজ্ঞ ও মনোবিদরা জানালেন সমস্যা সমাধানের সঠিক উপায়।

 

বেস্টফ্রেন্ডের মন মজেছে আপনারই জীবনসঙ্গীর উপর, যদি দেখেন চলছে দেদার ফ্লার্টও, কী করবেন?

সঙ্গী ও বেস্টফ্রেন্ড

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 August 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: বেস্টফ্রেন্ড মানেই এমন একজন মানুষ, যার কাছে আপনি মনের কথা নির্দ্বিধায় বলতে পারেন। আপনার সঙ্গীর সঙ্গে হওয়া যে কোনও সমস্যা বা মজার ঘটনা, সবকিছুই তার সঙ্গে ভাগ করে নিতে পারেন। কিন্তু যদি সেই বেস্টফ্রেন্ডই আপনার পার্টনারের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, তাহলে কী হবে? এই পরিস্থিতিতে আপনার মনে সন্দেহ আসা ছাড়া আর কীই বা হবে!

আচ্ছা আপনার সঙ্গেও এমন পরিস্থিতি তৈরি হলে কী করবেন?

এই অবস্থায় রাগ, কষ্ট এবং অবিশ্বাস একসঙ্গে চেপে ধরে। আপনি হয়তো ভাবেন, দু'জনের মধ্যে কাকে বিশ্বাস করবেন? বন্ধুকে প্রশ্ন করবেন নাকি সঙ্গীর সঙ্গে কথা বলবেন? এমন পরিস্থিতিতে সম্পর্ক ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। একজন সম্পর্ক বিশেষজ্ঞ এবং মনোবিদ এই সমস্যার সমাধানের জন্য কিছু পরামর্শ দিয়েছেন:

১. প্রথমেই কোনও সিদ্ধান্তে আসবেন না

ইন্ডিয়া টুডে-কে সম্পর্ক বিষয়ক পরামর্শদাতা রুচি রুহ বলেন, পরিস্থিতিটা বিশ্বাসঘাতকতার মতো মনে হলেও, সঙ্গে সঙ্গে কোনও সিদ্ধান্তে আসা উচিত নয়। অনেক সময় যা ফ্লার্টিং বলে মনে হয়, তা শুধু বন্ধুত্বপূর্ণ আচরণও হতে পারে। তাই মন দিয়ে দেখুন আপনার সঙ্গী কীভাবে উত্তর দিচ্ছেন, অস্বস্তিবোধ করছেন কিনা, বা আপনার বন্ধু বারবার একই কাজ করছে কিনা। তা দেখতে হবে।

২. সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলুন

দিল্লির নিমস মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডা. নীতু তিওয়ারি বলেছেন যে, আপনার সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলা উচিত। আপনার সঙ্গী কী বলেছেন, কীভাবে বলেছেন, কে প্রথমে কথা শুরু করেছেন, এটি কি এক বারের ঘটনা নাকি বারবার ঘটছে, এইসব বিষয়গুলো খেয়াল করুন। তিনি বলেন, “অভিযোগের সুরে কথা না বলে নরমভাবে বলুন, যেমন 'আমি তোমাদের দুজনের এমনভাবে মেলামেশাতে একটু অস্বস্তিতে আছি। আমরা কি এই বিষয়ে কথা বলতে পারি?'।” এতে বিষয়টা সহজ হতে পারে।

৩. বন্ধুর সঙ্গে কথা বলুন

যখন আপনার সঙ্গীর সঙ্গে কথা বলা হয়ে যাবে, তখন আপনার বন্ধুর সঙ্গে কথা বলা জরুরি। ডা. নিশা খান্না বলেন, বন্ধুর সঙ্গে সরাসরি কিন্তু নরমভাবে কথা বলুন। আপনি যা লক্ষ্য করেছেন এবং এর ফলে আপনার কেমন লাগছে, তা স্পষ্ট করে বলুন। আপনার বলার ভঙ্গি যেন কঠোর না হয়, তবে দৃঢ় হতে হবে, যাতে আপনার বন্ধু বুঝতে পারেন যে তিনি সীমা লঙ্ঘন করছেন। আপনার বন্ধুর কোন আচরণ আপনার ভাল লাগছে না (যেমন, গভীর রাতে মেসেজ করা, ব্যক্তিগত চ্যাট, বা ফ্লার্টিংয়ের মতো মন্তব্য), তা স্পষ্টভাবে বলুন।


```