Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পার্টনারের ভালবাসাই কি আপনার ওজন বাড়িয়ে দিচ্ছে?

ভালবাসা কি সত্যিই ওজন বাড়ায়? বিশেষজ্ঞরা জানালেন সম্পর্কে সুখ, হরমোন আর ওজন বৃদ্ধির অদ্ভুত সম্পর্কের কথা।

পার্টনারের ভালবাসাই কি আপনার ওজন বাড়িয়ে দিচ্ছে?

ভালবাসা কি সত্যিই ওজন বাড়ায়?

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 August 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: ডায়েট করছেন, রোজ সকালে ঘুম থেকে উঠে নিয়মিত বেয়ামও করছেন। তারপরেও কি দিনের পর দিন ওজন বেড়েই যাচ্ছে? বন্ধু-বান্ধবরা বলছে আপনি নাকি সুন্দর একটা সম্পর্কে আছেন বলে, এমনটা হচ্ছে? আদৌ কি তাই? অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় এমনটা দেখা যায়, সুন্দর সুখী সম্পর্ক নাকি ওজন বাড়িয়ে দেয়। এটা কতটা সত্যি?

সম্প্রতি ইন্টিগ্রেটিভ ডাক্তার ও 'বায়োহ্যাকার' কেট নভায়া তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই বিষয়ে আলোড়ন তুলেছেন। তিনি বলেন, “মহিলারা যখন তাদের সঙ্গীর সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্কে থাকে, তখন তাদের শরীরে স্ট্রেস হরমোন 'কর্টিসল'-এর পরিমাণ কমে যায়। অন্যদিকে, সুখের হরমোন 'অক্সিটোসিন' এবং 'সেরোটোনিন'-এর উৎপাদন বেড়ে যায়। এতে শরীর আরাম পায়, বিপাক প্রক্রিয়া ধীর হয়, এবং স্বাভাবিকভাবেই ওজন বাড়তে থাকে। ”

এই পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেকেই একমত হয়েছেন। আমরা প্রায়ই দেখি, সম্পর্কে আসার পর ছেলে-মেয়ে দু'জনেই একসঙ্গে মোটা হয়। এর পেছনের কারণটা সহজ। প্রথমদিকে আকর্ষণ ধরে রাখার জন্য মানুষ নিজের চেহারা নিয়ে সচেতন থাকে। কিন্তু একবার সম্পর্কে 'কমফোর্টজোন' চলে এলে সেই চিন্তা কমে যায়।

সম্পর্কে ওজন বাড়ার কয়েকটি কারণও রয়েছে:

বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে ওজন বাড়ার জন্য প্রথমেই যে কারণটা আসে, তা হল যখন মানুষ সঙ্গীর সঙ্গে থাকার সময় নিরাপদ বোধ করে, তখন স্বাস্থ্যকর জীবনধারা বা শরীরচর্চার দিকে তাদের মনোযোগ কম থাকে।

দম্পতিরা প্রায়ই একসঙ্গে বসে নানা ধরনের খাবার খান, যা ওজন বাড়াতে সাহায্য করে। এখানেই শেষ নয়, সঙ্গীর সঙ্গে কাটানো অবসর সময়ে অনেকে মদ্যপান করেন, যা ওজন বাড়ার অন্যতম কারণ হতে পারে।

নবদম্পতিদেরও ওজন বাড়ে

একটি গবেষণায় দেখা গেছে, বিয়ের প্রথম পাঁচ বছরে বিবাহিত মহিলাদের ওজন প্রায় ১০.৮ কেজি বেড়ে যায়। পুরুষদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। গবেষকদের মতে, এর কারণ হলো, তারা যখন সঙ্গীকে পেয়ে যান, তখন নিজেদের আকর্ষণীয় করে তোলার চাপ কমে যায়।

বিশেষজ্ঞরা বলেন, সম্পর্কে ওজন বাড়া স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত ওজন বৃদ্ধি সম্পর্কের মানসিক চাপের লক্ষণ হতে পারে। যদি আপনার ওজন হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, তাহলে একবার ভেবে দেখুন সম্পর্কটি আপনার জন্য কতটা স্বাস্থ্যকর।


```