
শেষ আপডেট: 23 April 2022 06:40
দ্য ওয়াল ব্যুরো: আজ ২৩ এপ্রিল, গুগল ডুডল (Google Doodle) এই দিনটিকে ইরাকের বিখ্যাত চিত্রশিল্পী নাজিহা সেলিমকে (Naziha Salim) স্মরণ করে উদযাপন করছে। তিনি একজন চিত্রশিল্পী, অধ্যাপক এবং ইরাকের সমসাময়িক শিল্পের অন্যতম প্রভাবশালী শিল্পী৷ তাঁর তুলির টানে সবসময় জীবন্ত হয়ে উঠেছে গ্রামীণ ইরাকি নারী এবং কৃষক জীবনের পুঙ্খানুুপুঙ্খ গল্প।
তুরস্কে এক ইরাকি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নাজিহা। সেলিমের বাবাও একজন চিত্রশিল্পী এবং তাঁর মা ছিলেন একজন দক্ষ সূচিকর্ম শিল্পী। জাওয়াদ সহ তাঁর তিন ভাই-ই শিল্পকলার কাজে যুক্ত।

নাজিহা বাগদাদ ফাইন আর্টস ইনস্টিটিউটে ভর্তি হন, সেখানেই তিনি চিত্রকলা নিয়ে পড়াশুনা করেন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিল্পের প্রতি তাঁর কঠোর পরিশ্রম এবং আবেগের কারণে তিনি প্যারিসে ইকোলে ন্যাশনাল সুপারিউর দেস বেউক্স-আর্টসে বৃত্তিপ্রাপ্ত নারীদের তালিকায় নিজের নাম খোদাই করেছেন।
প্যারিসে থাকাকালীন সেলিম ফ্রেস্কো এবং ম্যুরাল পেইন্টিংয়েও পারদর্শী হন তিনি। স্নাতক হওয়ার পর, তিনি শিল্প ও সংস্কৃতিতে ডুব দিতে বিদেশে যান। সেখানেই কয়েক বছরে নিজেকে শিল্প জগতে আরও শক্তিশালী করে তুলেছিলেন।

সেলিম পরে বাগদাদে ফিরে আসেন। ফাইন আর্টস ইনস্টিটিউটে শিক্ষকতার সঙ্গে যুক্ত হন। তিনি ইরাকের শিল্পকলা সম্প্রদায়ে সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি 'সেলিম ইরাক: সমসাময়িক শিল্প' নামে একটি বই লেখেন, যা ইরাকের আধুনিক শিল্প আন্দোলনের প্রাথমিক বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে ওঠে।
২০২০ সালে আজকের দিনে নাজিহা সেলিম ইরাকের অন্যতম প্রভাবশালী চিত্রশিল্পীর আখ্যা পেয়েছিলেন। তাঁর এই কৃতিত্বের কথা মাথায় রেখেই আজ গুগল ডুডল তাঁকে স্মরণ করছে। নাজিহা সেলিমের শিল্পকর্ম শারজাহ আর্ট মিউজিয়াম এবং মডার্ন আর্ট ইরাকি আর্কাইভে টাঙানো আছে।

ভগবান আর খোদার দেখা হল, তারপর? আবৃত্তি করে শোনালেন মনোজ বাজপেয়ী, দেখুন ভাইরাল ভিডিও