Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আরও কাছাকাছি, আরও কাছে এসো...জেন-জি'র নতুন ডেটিং ট্রেন্ড ‘জিপ কোডিং’

জেন-জির নতুন ডেটিং ট্রেন্ড এখন ‘জিপ কোডিং’!

আরও কাছাকাছি, আরও কাছে এসো...জেন-জি'র নতুন ডেটিং ট্রেন্ড ‘জিপ কোডিং’

‘জিপ কোডিং’ ডেটিং ট্রেন্ড

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 November 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: সম্পর্ক এখন যেন 'ফাস্ট ফরোয়ার্ড' মোডে চলছে! প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রেম, বন্ধুত্ব, এবং প্রতিশ্রুতির চিরাচরিত ধারণাগুলো বদলে যাচ্ছে। আজকের তরুণ প্রজন্ম, বা জেন-জি (Gen-Z), ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে ‘সিচুয়েনশনশিপ’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘ফ্রেন্ড উইথ বেনিফিটস’- এ।

এই সব কিছুতে হাঁপিয়ে ওঠার পর অনলাইন ডেটিং-এর দুনিয়ায় এখন নতুন এক ট্রেন্ড সাড়া ফেলেছে, যার নাম 'জিপ কোডিং'। এই ডেটিং-এ আপনি আপনার আশেপাশের নির্দিষ্ট এলাকা বা পোস্টাল কোডের মধ্যে থাকা মানুষজনের সঙ্গে ডেট করতে পারবেন।

প্রথম দেখায় বিষয়টি খুবই বাস্তবসম্মত মনে হতে পারে। কাছাকাছি ডেটিং করার মানে হল, যাতায়াতের ঝামেলা কম, ঘন ঘন দেখা করার সুযোগ এবং সম্পর্কের মধ্যে সহজে ধারাবাহিকতা বজায় রাখা। যাঁরা দূরত্বে জন্য ক্লান্ত, তাঁদের কাছে এই 'জিপ কোডিং' ডেটিং স্মার্ট উপায় বলে মনে হচ্ছে।

মনোবিদ রাশি গুরনানি একটি সংবাদমাধ্যমকে বলেন, “একই জায়গায় থাকা বা কাছাকাছি বসবাস করলে মানুষের মধ্যে সহজেই ঘনিষ্ঠতা বাড়ে। কারণ, তখন বারবার দেখা হয়, একই রুটিন তৈরি হয় এবং পরিচিতির কারণে একধরনের নিরাপত্তার অনুভূতি জন্মায়।”

তিনি আরও বলেন, কাছাকাছি থাকলে মানুষ বারবার একে–অপরকে দেখে। এই কারণে ‘মিয়ার এক্সপোজার ইফেক্ট’ বা বারবার দেখা হওয়ার প্রভাব কাজ করে। ফলে স্বাভাবিকভাবেই এক ধরনের স্বস্তি তৈরি হয়। তাই এই 'জিপ কোডিং'-এ মজেছে আজকালকার প্রজন্ম।

'জিপ কোডিং' কি দীর্ঘস্থায়ী হতে পারে?

মনোবিদের মতে, এই ধরনের ‘জিপ কোডেড’ সম্পর্ক টিকে থাকতে পারে, তবে তার জন্য কিছু শর্ত জরুরি। কাছাকাছি থাকার কারণে যে পরিস্থিতিগত ঘনিষ্ঠতা তৈরি হয়, সেটাই এই সম্পর্কগুলোর ভিত্তি। তাই সম্পর্ককে স্থায়ী করতে হলে দু’জনেরই মানসিকভাবে কঠিন হওয়া দরকার, নিরাপদ সংযোগ তৈরি করা এবং খোলাখুলি যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ।


```