Gemini অ্যাপে ঢুকুন, সেলফি আপলোড করুন, একটা ঝাঁ চকচকে প্রম্পট লিখুন, আর দেখুন, কীভাবে AI আপনাকে বানিয়ে দিচ্ছে দীপাবলির হিরো-হিরোইন!

ফাইল ছবি।
শেষ আপডেট: 20 October 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আলোয় এবার শুধু ঘর নয়, ঝলমল করছে সোশ্যাল মিডিয়াও। ফেয়ারিলাইট আর রঙিন রঙ্গোলির মাঝখানে যেটা নিয়ে তুমুল চর্চা—তা হল AI-তে তৈরি সেলিব্রিটি-স্টাইল ‘দীপাবলি পোর্ট্রেট’ (Diwali Portrait)।
কয়েক সেকেন্ডেই সাধারণ সেলফি বদলে যাচ্ছে সিনেম্যাটিক দৃশ্যে। ফিড জুড়ে যেন উৎসবের এক ডিজিটাল গ্যালারি!
এই নতুন ট্রেন্ডের নাম ‘Gemini Nano Banana’। হ্যাঁ, নাম শুনে চমকে উঠতেই পারেন, কিন্তু এর কাজ একেবারে নজরকাড়া। Google-এর Gemini 2.5 Flash Image মডেল এখন একটিমাত্র সেলফি আর কিছু সৃজনশীল শব্দেই বানিয়ে ফেলছে বলিউড-মুভির মত দীপাবলি কাপল পোর্ট্রেট।
একটু মজা করে বললে, এখন আর লেহেঙ্গা, পটকা আর লাইট কিনতে বাজারে যেতে হচ্ছে না—Gemini অ্যাপে ঢুকুন, সেলফি আপলোড করুন, একটা ঝাঁ চকচকে প্রম্পট লিখুন, আর দেখুন, কীভাবে AI আপনাকে বানিয়ে দিচ্ছে দীপাবলির হিরো-হিরোইন!
কীভাবে বানাবেন নিজের AI দীপাবলি পোর্ট্রেট?
১. Gemini অ্যাপ খুলুন
২. ভাল রেজোলিউশনের সেলফি আপলোড করুন
৩. একটা দীপাবলি থিমে প্রম্পট লিখুন
৪. কয়েক সেকেন্ডে স্ক্রিনে ফুটে উঠবে ম্যাজিক!
রইল ৫টি দুর্দান্ত প্রম্পট:
“সোনালি আলোয় ভেজা রঙ্গোলির পাশে দাঁড়িয়ে, চোখে সান্ধ্য আলো, পরনে উৎসবের পোশাক।”
“পুজোর চারপাশে বসা পরিবার, প্রদীপের আলোয় উজ্জ্বল মুখ, পরনে ঝলমলে গয়না।”
“নগরের ছাদে বাজি ফাটছে, হাতে ঝিলিমিলি, পেছনে আলোকসজ্জা আর আলোর বোকে।”
“মাটির বাড়ির উঠোনে রঙিন শাড়ি পরে দাঁড়ানো, পিতলের প্রদীপের আলোয় ঝিকমিক করছে চারপাশ।”
“নিওন আলোর প্যাটার্ন আর আধুনিক পোশাক—LED দীপাবলির এক ভবিষ্যত-রূপ।”
অর্থাৎ এবার দীপাবলির সেরা ছবিটা তুলতে আলোকচিত্রী লাগবে না—Gemini ই আছে তো! আপনিও তৈরি তো?