Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সালাম বম্বে’ থেকে ‘সালাম নিউ ইয়র্ক’! ছেলে মেয়র হতেই আবেগে ভাসলেন মীরা নায়ার

কান থেকে নিউ ইয়র্ক, ৩৭ বছরের এক গর্বের যাত্রা! মীরা নায়ার বললেন, “আমি প্রডিউসার অফ দ্য ক্যান্ডিডেট!” 

‘সালাম বম্বে’ থেকে ‘সালাম নিউ ইয়র্ক’! ছেলে মেয়র হতেই আবেগে ভাসলেন মীরা নায়ার

মীরা নায়ার ও তাঁর ছেলে মামদানি

গার্গী দাস

শেষ আপডেট: 5 November 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে হিস্ট্রি রিপিটস! ১৯৮৮ সালে কান চলচ্চিত্র উৎসবে 'সালাম বম্বে'র প্রদর্শনীতে হাজির ছিলেন পরিচালক মীরা নায়ার। সঙ্গে ছিলেন তাঁর মা, প্রবীন নায়ার। চারপাশে আন্তর্জাতিক তারকাদের ভিড়, জমকালো পোশাকের বাহার। তাঁদের মাঝে শাড়ি পরা এক ভারতীয় মহিলাকে দেখে একাধিক ফোটোগ্রাফার জিজ্ঞেস করেছিলেন, “আপনি কি অভিনেত্রী?” হেসে প্রবীন উত্তর দিয়েছিলেন, “না, আমি পরিচালক মিরা নায়ারের প্রোডিউসার।” সেই এক সংলাপেই মুগ্ধ হয়েছিল কান ফেস্টিভ্যালের লবি।

৩৭ বছর পর, সেই গল্পই ফের জীবন্ত হল অন্য এক মঞ্চে। এ বার ‘প্রোডিউসার অফ দ্য ডিরেক্টর’-এর বদলে মীরা নিজেকে বলছেন, “প্রোডিউসার অফ দ্য ক্যান্ডিডেট।” কারণ, তাঁর ছেলে জোহরান মামদানি ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হয়েছেন। একই সঙ্গে তিনিই প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকাবর্ন মেয়র অফ নিউ ইয়র্ক সিটি।

৬৮ বছরের মীরা এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ তুলে বলেন, “আমার মা যেমন বলেছিলেন, ‘আমি পরিচালককে প্রডিউস করেছি’, আজ আমি গর্ব করে বলতে পারি, ‘আমি প্রার্থীকে প্রডিউস করেছি।’”

আলোচনায় তাঁকে মনে করিয়ে দেওয়া হয় যে, তাঁর চলচ্চিত্রগুলো যেমন পরিচয় আর আত্মপরিচয়ের প্রশ্ন নিয়ে কথা বলে, জোহরানের রাজনীতিতেও সেই বিষয়গুলোই মুখ্য। মীরা সম্মতি জানিয়ে বলেন, “আমি মনে করি, জোহরান এক নতুন ভোরের সূচনা করতে চলেছে । ওর মধ্যে একাধিক জগতের বৈচিত্র্য আছে, যা ও কোনও দ্বিধা ছাড়াই উদযাপন করে।”

ছেলের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। “ওর ভাবনার জগৎ ক্ষমতার নয়, সমতার। ও চায় ন্যায়বিচার, চায় পরিশ্রমী মানুষের প্রতি সম্মান।”

জোহরান মামদানি মীরা নায়ার ও উগান্ডার অধ্যাপক মাহমুদ মামদানির সন্তান। তিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পান।

ছেলের জয় নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় মীরা ইনস্টাগ্রামে শেয়ার করেন পরিচালক জোয়্যা আখতারের স্টোরি, সেখানে লেখা ছিল, “জোহরান, ইউ বিউটি!” নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে কমবয়সি মেয়র হিসেবেও নিজের নাম লিখিয়েছেন জোহরান। আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।


```