Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঠেকুয়া বেচে কোটি টাকা, বাংলার দুই কিশোর কীভাবে গড়লেন এত বড় ব্যবসা?

ঠেকুয়া বিক্রি করে বদলে গেল জীবন! বিহারের দুই কিশোর জয়ন্ত ও কৈলাসের উদ্যোগ ‘শুদ্ধ স্বাদ’ আজ ১ কোটি টাকার ব্র্যান্ড। ঘরোয়া স্ন্যাকস দিয়ে কীভাবে গড়লেন এই সাফল্যের গল্প, জানুন বিস্তারিত।

ঠেকুয়া বেচে কোটি টাকা, বাংলার দুই কিশোর কীভাবে গড়লেন এত বড় ব্যবসা?

কৈলাস ও জয়ন্ত

গার্গী দাস

শেষ আপডেট: 29 October 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: ফাস্ট ফুড আর প্যাকেটজাত স্ন্যাকসে ভরে গেছে আজকের দুনিয়া। ইচ্ছে হলেই চিপসের প্যাকেট কেটে খেয়ে ফেলা রোজকার ব্যাপার। বড় বড় ব্যান্ড, ফলে ভরসায় সমস্যা বেই। কিন্তু এই বাজারেই হাতে করা খাবার এনে বাজিমাত করেছে দুই কিশোর। শুধুমাত্র উৎসবের সময় উপলব্ধ দেশের অন্যতম প্রিয় খাবার 'ঠেকুয়া'-কে ঘরে ঘরে পৌঁছে দিয়ে আজ দুর্দান্ত ব্যবসায়ী দু'জনে।

বিহারের জয়ন্ত আর কৈলাস, দু’জনেই তখন কিশোর বয়সে। এটা ওটা রাস্তায় দেখলেই খেতে ইচ্ছে করে। হঠাৎ একদিন রাস্তা থেকে কেনা ঠেকুয়া খেয়ে অসুস্থ হয়ে পড়ল জয়ন্ত। সেই অসুস্থতাই ঘুরিয়ে দিল তাদের জীবনের মোড়। মনে হয়, এত প্রিয় এই দেশি খাবারগুলির কোনও নির্ভরযোগ্য, পরিষ্কার বিকল্প কেন নেই? ঐতিহ্যবাহী স্ন্যাকসের সঙ্গে আবেগ জড়িয়ে থাকলেও এগুলো হয় অস্বাস্থ্যকর, নয় দামি, নয়তো কেবল উৎসবেই পাওয়া যায়। জয়ন্ত ঠিক করে, এবার তিনি নিজেই বদল আনবে এই বাজারে।

বন্ধুত্ব থেকে ব্যবসার স্বপ্ন

এই ভাবনা ভাগ করে নেয় তার বন্ধু কৈলাসের সঙ্গে। কৈলাস তখন স্কুলছুট, সংসারের অভাবে রেলস্টেশনে জল বিক্রি করে। জয়ন্তর ভাবনা শুনে সেও জড়িয়ে পড়ে এই উদ্যোগে। কারণ, তার কাছে এটা শুধু রোজগারের রাস্তা নয়, ভাল কিছু করার সুযোগ।

দু’জনে মিলে নিজেদের বাড়ি থেকেই শুরু করে পরীক্ষানিরীক্ষা। দিনে দশ ঘণ্টা করে কাজ, শুধু পারফেক্ট রেসিপি দিয়ে সুস্বাদু ঠেকুয়া বানানোর জন্য দিয়ে দিতেন নিজের সবটা। ঠেকুয়া, মাখানা, কলা চিপস থেকে বেসন লাড্ডু, সব কিছুই তারা বানাতে শুরু করে হাতে। লক্ষ্য ছিল একটাই, পরিষ্কার, সুলভ আর আসল স্বাদের দেশি খাবার, যা খেলে মনে হবে, ঠাকুমার রান্নাঘরেই ফিরে গিয়েছেন, তা সকলের কাছে পৌঁছে দেওয়া।

সংগ্রাম থেকে সাফল্য

যাত্রা সহজ ছিল না। প্রথম দু'মাসে একটা অর্ডারও আসেনি। অনেকেই ঠাট্টা করেছিল, এই স্বপ্ন বাস্তব হওয়ার নয়। কিন্তু জয়ন্ত আর কৈলাস হার মানেনি। নিজেদের প্রোডাক্টের মান আরও উন্নত করতে থাকে, সোশ্যাল মিডিয়ায় গল্প শেয়ার করে আর স্থানীয় মানুষদের সঙ্গে সংযোগ বাড়াতে থাকে।

ধীরে ধীরে পরিস্থিতি বদলায়। ছোট শহর থেকে শুরু করে মেট্রো সিটি পর্যন্ত তাঁদের পণ্য পৌঁছতে শুরু করে। একসময় বাড়ির রান্নাঘরেই তৈরি করা খাবার এখন অনলাইন প্ল্যাটফর্মে দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে।

আজ ‘শুদ্ধ স্বাদ’ ৩ লক্ষেরও বেশি গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিচ্ছে এবং ১ কোটি টাকার ব্র্যান্ডে পরিণত হয়েছে সামান্য কিছু দিনে।

দুই কিশোরের সাহস, পরিশ্রম আর দেশি স্বাদের প্রতি মানুষের ভালবাসাই তাদের সাফল্যের চাবিকাঠি, তা তারাও স্বীকার করে একবাক্যে।


```