Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিহারি বন্ধু নেই? মন খারাপ নয়, মাত্র কয়েকমিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন ঠেকুয়া

ছটপুজো মানেই ঠেকুয়া! বিহারি বন্ধু নেই বলে মন খারাপ? চিন্তা নেই, ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলুন এই মিষ্টি।

বিহারি বন্ধু নেই? মন খারাপ নয়, মাত্র কয়েকমিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন ঠেকুয়া

সংগৃহীত ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 25 October 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: ছটপুজো শুরু হচ্ছে আজ অর্থাৎ শনিবার। শেষ ২৭ তারিখ, সোমবার। এই তিনদিন বিহার, উত্তরপ্রদেশ-সহ দেশের বেশ কিছু জায়গায় ছটপুজো পালিত হচ্ছে। কলকাতাও সামিল উদযাপনে। এমন সময় মনটা কেমন ঠেকুয়া ঠেকুয়া করতে থাকে কিন্তু এই অমূল্য খাবার পাওয়া কী অত সহজ! দু একটা বিহারি বন্ধু থাকলে যদিও কপালে জুটবে, না থাকলে তো কথা নেই। আজকাল চায়ের দোকানে যেসব ঠেকুয়া বলে বিক্রি হয়, খেতে বিস্কুটের মতো।

তাহলে ঠেকুয়া খাওয়ার উপায়? বাড়িতেই বানিয়ে ফেলুন। খুব একটা ঝক্কির বিষয় নয়, সময়ও কম লাগে।

উপকরণ

  • তিন কাপ ময়দা বা আটা
  • এক কাপ সুজি
  • এক কাপ নারকেল কোরা
  • দুই কাপ চিনি
  • দুই চামচ মৌরি
  • প্রায় পাঁচ চামচ ঘি
  • পরিমাণমতো সাদা তেল ও জল।

প্রথমে একটি বাটিতে জল নিয়ে তাতে চিনি ভিজিয়ে রাখুন। অন্যদিকে একটি বড় বাটিতে ময়দা বা আটা, সুজি, নারকেল, ও মৌরি দিয়ে মিশিয়ে নিন। এবার দিন ঘি এবং ভাল করে হাত দিয়ে মেখে নিন। ধীরে ধীরে জল মিশিয়ে ময়দা বা আটা মাখুন-খেয়াল রাখবেন, ময়দা বা আটা কোনওটাই যেন খুব নরম না হয়ে যায়, না হয় খুব শক্ত। এরপর ছোট ছোট লেচি কেটে নিন।

এখন বাজারে ঠেকুয়া বানানোর বিশেষ ছাঁচ পাওয়া যায়। প্রতিটি লেচি সেই ছাঁচে চেপে ঠেকুয়ার আকার দিন। ছাঁচ না থাকলে চিন্তা নেই, কাঁটা চামচ দিয়ে নিজের মতো নকশা করে নিতে পারেন।

এবার গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করুন। তেল যথেষ্ট গরম হলে আঁচ কমিয়ে এক এক করে ঠেকুয়া ছেড়ে দিন। হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভাজুন। তারপর তুলে রেখে দিন। ঠান্ডা হলে খাস্তা ও মিষ্টি ঠেকুয়া খাওয়ার জন্য একদম তৈরি।

ময়দা বা আটা মাখার সময় একসঙ্গে অনেক জল না দিয়ে অল্প অল্প করে দিন তাতে খুব শক্ত বা খুব নরম হয়ে যাবে না। তেল গরম হয়ে গেলে তবেই ঠেকুয়া ছাড়ুন, নইলে তা ভেঙে যেতে পারে।

ছটপুজোর এই ঐতিহ্যবাহী প্রসাদ শুধু ভক্তির প্রতীক নয়, এটি একসঙ্গে পরিবারের সবার প্রিয় উৎসবের স্বাদও বটে। এবার আর কারও জন্য অপেক্ষা নয়, রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন বাড়িতেই।


```