Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কুকুরদের কুরুক্ষেত্র! মুখোমুখি হাঁকডাক দু'পক্ষের, যুদ্ধ শুরু হল বলে! কোথায় ঘটল এমন কাণ্ড?

রাস্তার দুই ধারে দাঁড়িয়ে কুকুরদের অদ্ভুত আচরণ দেখা গেল ভাইরাল ভিডিওতে। গ্রকের দাবি, এটি নয়ডার নয়, তুরস্কের পুরনো ফুটেজ।

কুকুরদের কুরুক্ষেত্র! মুখোমুখি হাঁকডাক দু'পক্ষের, যুদ্ধ শুরু হল বলে! কোথায় ঘটল এমন কাণ্ড?

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 30 October 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: রাতের নির্জন রাস্তা। দু’ধারে লাইন করে দাঁড়িয়ে ডজন ডজন কুকুর। কেউ তেড়ে আসছে না, কেউ মারামারি করছে না— শুধু মুখোমুখি দাঁড়িয়ে ডাকাডাকি করছে, যেন এক অদ্ভুত ভাষায় কথাবার্তা চলছে তাদের মধ্যে।

ঠিক এই দৃশ্য নিয়েই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন, এটা নাকি নয়ডার ঘটনা। কেউ আবার দাবি করছেন, ভিডিওটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে বানানো। এই বিতর্কে আবার মুখ খুলেছে এআই প্ল্যাটফর্ম 'গ্রক'-ও। ফ্যাক্ট-চেক করে, বিষয়টি তারা বিশ্লেষণও করেছে এক্স-এ।

দেখুন সেই ভিডিও।

ভিডিও আসল, কিন্তু নয়ডার নয়: গ্রক

গ্রকের মতে, “ভিডিওটায় যেটা দেখা যাচ্ছে, সেটা আসল আচরণই। গবেষণায় প্রমাণ হয়েছে, কুকুর মলত্যাগের সময় পৃথিবীর চৌম্বকক্ষেত্রের দিক মেনে শরীরের দিক ঠিক করে নেয়। তবে এই ভিডিও নয়ডার নয়। সূত্র বলছে, এটা তুরস্কের (সম্ভবত বিটলিস, ২০২১ সালের) পুরনো ভিডিও, যেটা ভুল করে নয়ডার বলে ছড়িয়েছে।”

সংস্থা আরও জানিয়েছে, “ভিডিওতে AI-নির্মাণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ভিডিওটি কোথায় তোলা, সেই জায়গা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।”

কেন এত রহস্যময় মনে হচ্ছে ভিডিওটা

ভিডিওতে দেখা যায়, রাস্তার দু’পাশে একগাদা কুকুর দাঁড়িয়ে আছে, কেউ এগোচ্ছে না, শুধু ডাকাডাকি করছে। অনেকেই মনে করেছেন, এই দৃশ্য অবাস্তবভাবে নিখুঁত, যেন কোনও কম্পিউটার-জেনারেটেড ক্লিপ। 

বস্তুত, প্রাণীদের মধ্যে এমন সমষ্টিগত আচরণ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অনেকদিনের। একাধিক গবেষণায় দেখা গেছে, কুকুরেরা প্রাকৃতিক চৌম্বকক্ষেত্রের সঙ্গে শরীরের অবস্থান মিলিয়ে চলতে অভ্যস্ত। বিশেষ করে মলত্যাগ বা প্রস্রাবের সময় তারা পৃথিবীর উত্তর-দক্ষিণ দিক মেনে দেহ ঘোরায়— এই তথ্যই ব্যবহার করেছে গ্রক তার ব্যাখ্যায়।

ভুল তথ্যের যুগে ভাইরাল ভিডিওর জট

ভিডিওটি প্রথমে নয়ডার বলে দাবি করা হলেও, পরে দেখা যায়, সেই দাবির কোনও প্রমাণ নেই। বরং পুরনো কিছু সংবাদসূত্র ইঙ্গিত দিচ্ছে, ২০২১ সালে তুরস্কের বিটলিস অঞ্চলে তোলা ফুটেজের সঙ্গে দৃশ্যের মিল আছে। এমন ঘটনাই আবার মনে করিয়ে দিল, ইন্টারনেটে ছড়িয়ে পড়া প্রতিটি ভিডিওই সত্য নয়— আর “ভাইরাল” মানেই “বাস্তব” নয়।

তবে সে যাইহোক, এই অদ্ভুত ভিডিওটি দেখে অনেকেই মজা পেয়েছেন। কুকুরগুলি যেন তাদের অদৃশ্য নিয়মে বাঁধা, যা মানুষের চোখে রহস্য মনে হলেও, প্রকৃতির বিজ্ঞানই সেটার ব্যাখ্যা। শহরের রাস্তা আর চৌম্বকক্ষেত্রের রেখার মধ্যে দাঁড়িয়ে, পরস্পরের সঙ্গে কথা বলছে কিছু কুকুর!


```