Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পেটখারাপ বলে ঘুরতে গিয়ে রিলে ধরা পড়লেন! আর বিশ্বাস করছেন না ম্যানেজার, কর্মীর পোস্ট ভাইরাল

যদি সেই রিল তিনি নিজে বানাতেন, তাও না হয় কথা ছিল। হোম স্টে-তে থাকার সময় নাচের ভিডিও করছিলেন একজন, সেই ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ওই ব্যক্তিকে।

পেটখারাপ বলে ঘুরতে গিয়ে রিলে ধরা পড়লেন! আর বিশ্বাস করছেন না ম্যানেজার, কর্মীর পোস্ট ভাইরাল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 May 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো: বসের চোখে ধুলো দিয়ে সুন্দর একটা ছুটি কাটানোর ফন্দিটা ভালই ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সুখ কপালে সইল না। মাঝে মাঝে তো মানুষের পেট খারাপ হতেই পারে, সেই অজুহাতটা কাজে লেগেও লেগেছিল। কিন্তু কুর্গের মনোরম পরিবেশে যে ভ্রমণ অত্যন্ত সুখকর হতে পারত, একটা ভাইরাল রিলে সেই গুড়ে বালি উড়ে পড়ল।

যদি সেই রিল তিনি নিজে বানাতেন, তাও না হয় কথা ছিল। হোম স্টে-তে থাকার সময় নাচের ভিডিও করছিলেন একজন, সেই ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ওই ব্যক্তিকে।

অফিসে ভীষণ চাপের মাঝেই খুব শরীর খারাপের অজুহাত দিয়ে শুক্রবার ছুটি নিয়েছিলেন ওই ব্যক্তি। ঘুরতে গিয়ে আচমকা পরিস্থিতি। না জেনেই এক রিলের অংশ হয়ে পড়েন তিনি। ইনস্টাগ্রামে ১৩ হাজার লাইক পেয়ে নানা জায়গায় ছড়িয়ে পড়ে সেই রিল। ঘটনাচক্রে রিলটি পৌঁছে যায় তাঁর ম্যানেজারের ফিডে।

রেডিটে ভাইরাল হওয়া ওই পোস্টে ওই ব্যক্তি লিখেছেন, ‘শরীর খারাপের অজুহাতে সিক লিভ নিয়েছিলাম। ধরাও পড়ে গেলাম। ব্যাকগ্রাউন্ডে থাকায় ওই রিলে ট্যাগ করা হয়েছিল আমাকে। সোমবার অফিস যেতে স্কিপ-লেভেল ম্যানেজার রিলের লিংক পাঠিয়ে বললেন, ‘আশা করি পেট এখন ঠিক আছে তোমার?’ ভাইরাল হয়েই গণ্ডগোল হল।’

যদিও সেই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি ঠিকই, কিন্তু তারপর থেকে ম্যানেজার আর তাঁর ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ্রুভ করছেন না। আর বিশ্বাস করছেন না ম্যানেজার, পোস্টে লিখেছেন ওই ব্যক্তি।

রেডিটে এই পোস্ট ঘিরে হাসির রোল উঠেছে। একজন লিখেছেন, ‘আমি এইসব দেখে ইনস্টাগ্রাম ডিলিট করব ভাবছি।’

একজন লিখেছেন, ‘পোস্ট দেখে হেসে ফেলেছি আমি।’ একজন আবার রেডিটে নিজের অভিজ্ঞতা ভাগ করে লিখেছেন, ‘ছুটি অ্যাপ্রুভ করে দেওয়ার পরও বস বারবার আমাকে মেসেজ করে যাচ্ছেন। এমনকী লোকেশন পর্যন্ত চাইছেন আমার থেকে। পরিবারের যাঁর ক্যানসার ধরা পড়ার পর সার্জারি হয়েছে, তাঁর ছবি চাইতেও বাকি রাখেননি।

বলাই বাহুল্য, এই দুই ঘটনা মিলে অফিসের টক্সিক পরিবেশ আর কাজের জায়গায় চাপ নিয়ে খোলামেলা আলোচনার অবকাশ ক্রমশই কমছে- এমন নানা তথ্য উঠে আসছে সোশ্যাল মিডিয়াতেও।


```