Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কাঁটা, চামচ নিয়ে সে কী ব্যালেন্সের খেলা ইলন মাস্কের! ভাইরাল ট্রাম্পের সঙ্গে ডিনারের ভিডিও

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজ সারার সময় কাঁটা-চামচ আঙুলের ডগায় নিয়ে ব্যালেন্সের খেলা খেলতে দেখা গেল তাঁকে।

কাঁটা, চামচ নিয়ে সে কী ব্যালেন্সের খেলা ইলন মাস্কের! ভাইরাল ট্রাম্পের সঙ্গে ডিনারের ভিডিও

ট্রাম্পের সঙ্গে ডিনারের সময় ভাইরাল মাস্কের হাতযশ

শেষ আপডেট: 24 March 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: টেসলা সিইও (Tesla CEO) ইলন মাস্ক (Elon Musk) বরাবরই কোনও না কোনও কারণে সোশ্যাল মিডিয়ার চর্চায় নিজেকে ধরে রেখেছেন। কাজের ক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, তিনিই কেন্দ্রবিন্দু। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে নৈশভোজ (Dinner) সারার সময় কাঁটা-চামচ (Fork and spoon) আঙুলের ডগায় নিয়ে ব্যালেন্সের খেলা খেলতে দেখা গেল তাঁকে। প্রকাশ্যে আসার পর, অসামান্য হাতযশের (Hand trick) সেই ভিডিও মুহূর্তে ভাইরাল। নেটিজেনদের বক্তব্য, এরকম ইলন মাস্ক (Elon Musk) ছাড়া খুব কমজনের পক্ষেই বোধহয় সম্ভব।

প্রশ্ন হচ্ছে টেসলাকর্তা (Tesla CEO) কীভাবে করলেন এরকম হাতযশ? সমাজমাধ্যমে একজন এই ট্রিকের ব্যাখাও দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে ট্রিকটি নিঃসন্দেহে ইউনিক। ‘মাস্ক হাতটা বাঁদিক এবং ডানদিকে ঘোরাচ্ছেন। আবার আরেকটা ট্রিকে দেখা যাচ্ছে, চামচ আর কাঁটা টেবল স্টেশনারির ওপর রেখেছেন। যেখানে সেগুলো হয় টুথপিক, নাহলে খালি গ্লাস দিয়ে হোল্ড করা আছে।’ খোলসা করলেন সেই ব্যক্তি।

সোশ্যাল মিডিয়া এক্সে একজন এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনারে বসে ইলন মাস্ক যেভাবে কাঁটা ও চামচ এক আঙুলে নিয়ে স্বতঃস্ফুর্ত ব্যালেন্সের খেলা দেখাচ্ছেন, তা জিনিয়াসের লক্ষণ। ডিনারের সময় এটা দারুণ বিনোদন।’ এই পোস্টে স্বয়ং মাস্ক রিঅ্যাক্ট করে কমেন্ট করেছেন, ‘একটা কাঁটা, দু’টো চামচের ব্যালেন্স আমার আঙুলের ডগায়’।

অনেকে বলেছেন, ‘ফিজিক্স নিয়ে স্পষ্ট ধারণা, সঙ্গে অসাধারণ দক্ষতা। এই হাতযশের খেলা তাঁর কৌতূহলী ও বিজ্ঞানমনস্ক মানসিকতার পরিচয়।’ কেউ বলেছেন, ‘ইলন মাস্ক যেখানেই যান, প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করেন।’


```