Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

পথ আটকে দাঁড়িয়ে বাঘ! 'সর তো কিটি', বলে মাথায় হাত বোলালেন মাতাল, অফার করলেন মদও! দেখুন ভিডিও

চোখে-মুখে ভয় নয়, বরং মৃদু মাতাল হাসি নিয়ে রাজু প্রাণীটির দিকে এগিয়ে যান। তারপর বলেন, 'সরে যা, কিটি',  এবং অবলীলায় বাঘটির মাথায় হাত বুলিয়ে দেন! আশ্চর্যজনকভাবে, বাঘটিও তখন সম্পূর্ণ ক্লান্ত ছিল তাই আক্রমণ করেনি।

পথ আটকে দাঁড়িয়ে বাঘ! 'সর তো কিটি', বলে মাথায় হাত বোলালেন মাতাল, অফার করলেন মদও! দেখুন ভিডিও

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 October 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: বাঘের সঙ্গে মুখোমুখি! কিন্তু ভয় পেলেন না বিন্দুমাত্র, এগিয়ে গেলেন তার দিকে, মাথায় হাত বুলিয়ে আদরও করলেন। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। মাঝরাতে এক মাতাল ব্যক্তি বাঘকে দেখে মনে করলেন সেটা নাকি একটা বড় বিড়াল (Drunk man mistakes tiger for cat)! আশেপাশে কেউ তখনও টের পায়নি, যে প্রাণীটি আসলে বেঙ্গল টাইগার, যে বন্যার জলে পথ হারিয়ে এই গ্রামে এসে পড়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সেই অবিশ্বাস্য মুহূর্তের (Drunk man pats tiger) ভিডিও এখন ভাইরাল, আর ঘটনা পর ওই যুবক রাজু পাটেল রাতারাতি হয়ে উঠেছেন ‘লোকাল লেজেন্ড’।

জানা গেছে, রাজু পাটেল (৫২) সেদিন রাতে বন্ধুদের সঙ্গে তাস খেলতে বসেছিলেন। খেলা শেষে বাড়ি ফেরার পথে,  দেশি মদ খেয়ে তিনি কিছুটা নেশাগ্রস্ত ছিলেন। হঠাৎ রাস্তার পাশে দেখতে পান একটি বড় প্রাণী- যাকে তিনি মনে করেছিলেন কোনও বড় বিড়াল। কিন্তু সেটি আসলে ছিল এক বেঙ্গল টাইগার, যেটি বন্যা ও বৃষ্টিতে পেঞ্চ টাইগার রিজার্ভ থেকে পথ হারিয়ে গ্রামে চলে এসেছিল।

চোখে-মুখে ভয় নয়, বরং মৃদু মাতাল হাসি নিয়ে রাজু প্রাণীটির দিকে এগিয়ে যান। তারপর বলেন, 'সরে যা, কিটি',  এবং অবলীলায় বাঘটির মাথায় হাত বুলিয়ে দেন! আশ্চর্যজনকভাবে, বাঘটিও তখন সম্পূর্ণ ক্লান্ত ছিল তাই আক্রমণ করেনি। প্রায় পাঁচ থেকে দশ মিনিট রাজু ও বাঘটি একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এমনকি রাজু নাকি বাঘটিকে নিজের মদের বোতলও এগিয়ে দিয়েছিলেন।

এরপর খবর পেয়ে বন দফতরের (Forest Department) দল ঘটনাস্থলে পৌঁছে যায়। স্পটলাইট ও হালকা অজ্ঞানকারক ওষুধের সাহায্যে তারা ক্লান্ত বাঘটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় কেউ আহত হননি। পরদিন সকালে যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, রাজু পাটেল রাতারাতি 'স্থানীয় কিংবদন্তী' হয়ে ওঠেন। সংবাদমাধ্যমের প্রশ্নেও তিনি নির্ভীকভাবে বলেন, 'ওটা তো শুধু একটা বিড়ালই ছিল!'

তবে মজার বিষয় হল, এই ঘটনার পর রাজুকে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে। কারণ, স্থানীয় বিবাহিত পুরুষদের একাংশ নাকি তাঁর তৈরি মদের 'রেসিপি' জানতে মরিয়া হয়ে উঠেছেন! নিরাপত্তার কারণে রাজু তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন।


```