
শেষ আপডেট: 26 July 2022 12:34
দ্য ওয়াল ব্যুরো: বছর চল্লিশের এক যুবক রাস্তা দিয়ে বাইক (Biker) চালিয়ে যাচ্ছিলেন। তার পাশ দিয়ে চার চাকা গাড়ি চালিয়ে (Driver) যাচ্ছিলেন আর এক যুবক। রাস্তায় জমে ছিল বৃষ্টির জল। সেই জমা জলের উপরে গাড়ির চাকা পড়ায় রাস্তার জল ছিটকে (Splashed Water) লেগে যায় বাইক চালক যুবকের গায়ে (Called police)।
আর তাতেই বেজায় চটে গেলেন ওই যুবক। এতটাই চটে গেলেন যে গাড়িচালককে শিক্ষা দিতে তিনি দিলেন পুলিশে ফোন করে। তবে ঘটনা যা ঘটেছে তা কিন্তু বললেন না পুলিশকে। বরং এক মোক্ষম অভিযোগ করলেন গাড়ি চালকের বিরুদ্ধে। দিল্লির এই ঘটনায় অবাক সবাই।
ওই গাড়ির নম্বর আর জায়গার নাম উল্লেখ করে তিনি বললেন, এই গাড়িতে করে কিছু লোক এসে তাকে বন্দুক দেখিয়ে পালিয়ে গিয়েছে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এসে পৌঁছয় পুলিশ। কিন্তু সেখানে গিয়ে ফোন করা ওই যুবককে খুঁজে পান না তাঁরা। এমনকি ফোন করেও দেখা যায় তাঁর ফোন বন্ধ।
এরপর পুলিশ ওই জাল ফোন করা যুবককে খুঁজে বের করে। পুলিশের জেরার মুখে পড়ে নিজেই সবটা জানান তিনি। ভারতীয় দণ্ডবিধির ১৮২ নম্বর ধারায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জঙ্গলের রাস্তায় ট্যাক্স নিচ্ছে হাতি, সঙ্গে আছে ছানাও! লরি আটকে সে কী কাণ্ড, দেখুন ভিডিও