Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ড্রাইভারের বেতন ৫৩ হাজার, রয়েছে স্বাস্থ্যবিমাও! গাড়ি চালানো ছাড়া আর কী করেন? প্রশ্ন নেটপাড়ার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর অঙ্কুর ওয়ারিকুর ড্রাইভারের বেতন মাসে ৫৩,০০০, রয়েছে স্বাস্থ্যবিমা- এ তথ্য সামনে আসতেই নেটপাড়ায় প্রশ্ন, গাড়ি চালানো ছাড়া আর কী কী দায়িত্ব সামলান তিনি?

ড্রাইভারের বেতন ৫৩ হাজার, রয়েছে স্বাস্থ্যবিমাও! গাড়ি চালানো ছাড়া আর কী করেন? প্রশ্ন নেটপাড়ার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর অঙ্কুর ওয়ারিকু ও তাঁর ড্রাইভার

গার্গী দাস

শেষ আপডেট: 19 November 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: গুরুগ্রাম ভিত্তিক উদ্যোক্তা এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর অঙ্কুর ওয়ারিকু সম্প্রতি তাঁর গাড়িচালকের বেতন প্রকাশ্যে এনেছেন। এক্স–এ করা পোস্টে তিনি জানান, তাঁর ড্রাইভার দয়ানন্দ ভাইয়া বর্তমানে মাসে ৫৩,৩৫০ টাকা পান, যা একই ধরনের পদের গড় বেতনের তুলনায় অনেকটাই বেশি।

দয়ানন্দের বেতন বৃদ্ধির হারও স্থির। ওয়ারিকুর কথায়, প্রতি বছর তাঁর ড্রাইভার ১১% ইনক্রিমেন্ট (increment) পান। এর ফলে ১৩ বছর আগে যে ব্যক্তি ১৫,০০০ বেতনে কাজ শুরু করেছিলেন, তিনি এখন প্রায় ৬ এলপিএ (LPA)–র বেশি আয় করেন। শুধু বেতনই নয়, সুবিধার দিক থেকেও দয়ানন্দের অবস্থান যথেষ্ট সিকিওর। ওয়ারিকু জানিয়েছেন, ড্রাইভারকে তাঁরা হেলথ ইন্স্যুরেন্স (health insurance) এবং একমাসের দীপাবলি বোনাস (Diwali bonus) দেন। এ বার উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি স্কুটিও।

ওয়ারিকুর ভাষায়, দয়ানন্দ এখন আর শুধু ড্রাইভার নন; তাঁদের পরিবারের এক আস্থাভাজন সদস্য। পরিবারের সকলের সঙ্গে ‘আপ’ নয়, ‘তুমি’ সম্বোধনে কথা বলেন, যা সম্পর্কের ঘনিষ্ঠতাই বোঝায়। তিনি ওয়ারিকুর বাচ্চাদের ক্লাসে পৌঁছে দেন, বাড়ির ডুপ্লিকেট চাবি সঙ্গে রাখেন, পরিবারের সব প্রয়োজনীয় কাজ সামলান, এমনকি তাঁদের এটিএম পিন (ATM PIN)–ও তাঁর জানা।

ওই কন্টেন্ট ক্রিয়েটরের দাবি, পরিবারের নিরাপত্তা এবং সময় বাঁচানোর ক্ষেত্রে দয়ানন্দ অনায়াসে সবচেয়ে ভরসাযোগ্য মানুষ।

২০২৪ সালে অঙ্কুর ওয়ারিকুর ব্যবসায় মোট আয় দাঁড়িয়েছে ১৬.৮৪ কোটি (revenue)। সেই প্রেক্ষিতে তিনি ড্রাইভারকে দেওয়া বেতনকে ‘সঠিক বিনিয়োগ’ বলেই মনে করেন। নিজের পোস্টে তিনি লিখেছেন, আগামী পাঁচ–ছ'বছরের মধ্যে দয়ানন্দের মাসিক বেতন বাড়িয়ে ১ লক্ষ পর্যন্ত করতে পারেন।

ওয়ারিকুর পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঢেউ ওঠে। এক ব্যবহারকারী লেখেন, ‘এটাই কর্মচারীদের সঙ্গে আচরণের সঠিক পথ। শ্রমের মর্যাদা সবার জন্যই।’ আরেকজন মন্তব্য করেন, ‘বিশ্বস্ততা আর কঠোর পরিশ্রমকে যে এ ভাবে সম্মান দেওয়া উচিত, তুমি সেটা করে দেখালে।’ আরও এক জন বলেন, ‘একজন ভাল ড্রাইভারের মূল্য খুব কম মানুষই বোঝেন। বিশেষ করে পরিবারের নিরাপত্তার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনেকেই ওয়ারিকুর অন্যতম সিদ্ধান্ত, ড্রাইভারের জন্য ইন্স্যুরেন্স কাভার (insurance cover) রাখা নিয়ে তাঁকে সাধুবাদ জানিয়েছেন। এক ব্যবহারকারীর মন্তব্য, ‘অনেকেই তাঁদের স্টাফদের জন্য এটা করেন না। অথচ খরচ সামান্য, কিন্তু উপকার অনেকটাই বেশি।’

সব মিলিয়ে, অঙ্কুর ওয়ারিকুর এই পদক্ষেপ কর্মক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সঠিক পারিশ্রমিকের বিষয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


```