সাঁতারের সময় হাঙরের উপস্থিতি টের পেয়ে বাবা-মেয়েকে ঘিরে রক্ষা করল ডলফিনের দল। নিউজিল্যান্ডে ঘটে যাওয়া এই ঘটনায় সামনে এল ডলফিনের অসাধারণ বুদ্ধিমত্তা ও দলগত আচরণ।

ঘটনার ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 30 March 2026 12:59
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের (New Zealand) উত্তর দ্বীপে বাবার সঙ্গে স্নান করতে নেমে বিপদের মুখে পড়েছিল এক শিশু। সেই সময়ে রক্ষাকর্তার ভূমিকায় সামনে আসে ডলফিনের (dolphins) একটি দল।
ব্রিটিশ সাঁতারু (British swimmer) রব হাওয়েন্স (Rob Howens) এই অভিজ্ঞতা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছোট মেয়েকে নিয়ে একদিন তিনি জলে নামেন। সব কিছু স্বাভাবিকই ছিল। সাঁতার কাটছিলেন তাঁরা। আচমকাই একদল ডলফিন ঘিরে ফেলে। প্রথমে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও, কিছুক্ষণ পরে বোঝা যায়, বিপদ বুঝে সুরক্ষা বলয় (protective circle) তৈরি করেছে অবলা জীব।
British swimmer Rob Howens was in the water with his young daughter off New Zealand's North Island when a pod of dolphins unexpectedly surrounded them. According to witnesses and lifeguards, the dolphins formed a tight circle around them, repeatedly guiding them toward shore.… pic.twitter.com/0uoWihKmIC
— The Husky (@Mr_Husky1) March 29, 2026
প্রত্যক্ষদর্শী ও লাইফগার্ডদের (lifeguards) দাবি, ডলফিনগুলো খুব কাছাকাছি ঘিরে একটি বৃত্ত তৈরি করেছিল ওই দিন। শুধু তাই নয়, তারা বারবার বাবা-মেয়েকে তীরের (shore) দিকে ঠেলে নিয়ে যেতে থাকে। ঘটনাটি চলে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট (30–40 minutes) ধরে।
এর কিছু পরই বোধগম্য হয় গোটা বিষয়। কাছেই দেখা যায় প্রায় তিন মিটার (three meters) লম্বা একটি গ্রেট হোয়াইট হাঙর (great white shark)। সাঁতারু বুঝতে পারেন, ঠিক কেন ডলফিনগুলো ওমন আচরণ করছিল।
ডলফিনগুলো নিজেদের মধ্যে সমন্বয় (coordination) রেখে হাঙরটিকে দূরে সরানোর চেষ্টা করে। কখনও লেজের আঘাত (tail slaps), কখনও হঠাৎ গতিবিধি (jerky movements)— এই সব কৌশল ব্যবহার করে সেটিকে ভয় দেখায়। এইভাবে প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে তারা পাহারা দেয় বাবা ও মেয়েকে।
শেষ পর্যন্ত হাঙরটি সরে যেতেই ডলফিনগুলো ধীরে ধীরে সরে যায়। ততক্ষণে নিরাপদে তীরে ফিরে আসেন রব ও তাঁর মেয়ে। বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান তাঁরা।
এই ঘটনাকে ডলফিনদের সামাজিক বুদ্ধিমত্তা (social intelligence) ও সুরক্ষামূলক আচরণের (protective behaviour) এক বিরল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ডলফিনরা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী (intelligent animals) এবং দলবদ্ধভাবে কাজ করে বিপদ মোকাবিলা করার ক্ষমতা তাদের অসাধারণ।
সমুদ্রের বুকে এই ঘটনা আবার প্রমাণ করল, কখনও কখনও প্রকৃতি (nature) নিজেই হয়ে ওঠে মানুষের রক্ষাকবচ।