Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ঢেঁড়সের সিঙাড়া! প্রিয় খাবারের এমন হাল দেখে কাতর সকলে, 'প্লিজ ওকে ছেড়ে দাও...'

আলুর বদলে ঢেঁড়সের পুরভরে সিঙাড়া বিক্রি করছেন রাস্তার ধারে এক খাবার বিক্রেতা, আর সেই দৃশ্য দেখে প্রায় বাকরুদ্ধ হওয়ার জোগাড় ইন্টারনেটবাসীর।

ঢেঁড়সের সিঙাড়া! প্রিয় খাবারের এমন হাল দেখে কাতর সকলে, 'প্লিজ ওকে ছেড়ে দাও...'

ঢেঁড়সের পুরভরা সিঙাড়া

শেষ আপডেট: 28 April 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: সমাজ মাধ্যমে আজব সব খাবারের ফিউশন (fusion food) আকছার ভাইরাল হয়, আর এবার তেমনই এক অদ্ভুত এক্সপেরিমেন্ট ঘিরে হইচই পড়ে গেছে। আলুর বদলে ঢেঁড়সের পুরভরে সিঙাড়া (bhindi samosa) বিক্রি করছেন রাস্তার ধারে এক খাবার বিক্রেতা, আর সেই দৃশ্য দেখে প্রায় বাকরুদ্ধ হওয়ার জোগাড় ইন্টারনেটবাসীর। কাকুতি মিনতি করছেন তাঁরা, বলছেন ‘দয়া করে এটা বন্ধ করুন।’

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন ফুড কনটেন্ট ক্রিয়েটর অক্ষিতা জৈন। ক্যাপশনে লেখা ছিল, ‘আপনি কখনও ঢেঁড়সের সিঙাড়া (bhindi samosa) খেয়েছেন?’ ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে এক খাবার বিক্রেতা তৈরি করছেন এই অপ্রচলিত স্ন্যাকটি (snack)। তার উপর আবার থাকছে নানা রকম চাটনি, সাজিয়েও দিচ্ছেন ধনেপাতা ছড়িয়ে। তবে যত সুন্দরভাবেই পরিবেশন করা হোক না কেন, এই অদ্ভুত ব্যাপারস্যাপার মোটেই ভালভাবে নেননি সোশ্যাল মিডিয়াবাসী।

ভারতীয়দের কাছে সমোসা (samosa) বা সিঙাড়া মানেই তা হবে মশলাদার আলুর পুরে ঠাসা এক স্ন্যাক (snack)- যার স্বাদে লুকিয়ে থাকে নস্টালজিয়া। বাঙালি তো আবার শীতকালে সিঙাড়ায় ফুলকপির পুর ভরে অভ্যস্ত। সেই পরিচিত স্বাদের বাইরে এমন চমকে দেওয়া উপাদান দেখা গেলে বিরূপ প্রতিক্রিয়া হওয়াটা স্বাভাবিক।

ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল (viral) হয়েছে। প্রচুর লাইক যেমন পেয়েছে, তার সঙ্গে ধেয়ে আসছে প্রতিক্রিয়ার বন্যা। একজন মন্তব্য করেছেন, ‘আমাকে যদি ফ্রি-তেও দেওয়া হয়, তাও আমি এটা খাব না।’ কেউ বলছেন, ‘এর সঙ্গে রুটি দিয়ে দিতেন, দুপুরের খাওয়াটা সারা হয়ে যেত। কোনও এক সিঙাড়াপ্রেমী ভয়ানক রেগে গিয়ে বলেছেন, ‘এইরকম খারাপ কাজ করে তো নরকেও জায়গা হবে না।’

ঢেঁড়স আর সিঙ্গাড়া, একসঙ্গে শুনেই গায়ে কাঁটা দিচ্ছে বলে যাচ্ছেন মানুষ। সিঙাড়াকে ছেড়ে দেওয়া হোক বলে গর্জে উঠেছেন এক নেটবাসী। কেউ তো আবার জানতে চেয়েছেন কোথায় পাওয়া যাচ্ছে এই ঢেঁড়সের সিঙাড়া।


```