Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Gig worker: বৃষ্টিতে মাঝরাস্তায় আহত ডেলিভারি 'পার্টনার', কোম্পানির প্রশ্ন, 'অর্ডার নিলে কেন?'

এই ঘটনা বিশ্ব জুড়ে ‘গিগ ওয়ার্কার’দের নানা সমস্যা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Gig worker: বৃষ্টিতে মাঝরাস্তায় আহত ডেলিভারি 'পার্টনার', কোম্পানির প্রশ্ন, 'অর্ডার নিলে কেন?'

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 August 2025 15:35

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির দিনে শিফট চলাকালীন তিনি পিছলে পড়ে পায়ে আঘাত পান এক ডেলিভারি এজেন্ট। কোম্পানির সাপোর্ট টিমকে জানিয়ে নিজের বাকি ডেলিভারি অন্য এজেন্টের কাছে হস্তান্তরের অনুরোধ করেন। আহত হওয়ার পর তিনি ভেবেছিলেন, আঘাতের ছবি পাঠানোর পর বিষয়টি সহজেই সমাধান হবে। তবে, কোম্পানির প্রতিক্রিয়ায় বেশ হতাশ এবং অবাকও হয়েছেন ওই ডেলিভারি এজেন্ট।

সিঙ্গাপুরে আরিফ নামে এক রাইডার, গ্র্যাব (Grab)-এর হয়ে কাজ করছিলেন। এই ঘটনা বিশ্ব জুড়ে ‘গিগ ওয়ার্কার’দের নানা সমস্যা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Mothership-এর প্রতিবেদন অনুযায়ী, এক অর্ডার ডেলিভারি করার পর অ্যাপের এক বিশেষ (Auto Accept) ফিচারের মাধ্যমে আরও দুটি অর্ডার স্বয়ংক্রিয়ভাবে তাঁর নামে বরাদ্দ হয়। পায়ে আঘাতের কারণে কাজ করা সম্ভব নয় বলে সাপোর্টে সিস্টেমে জানানোর পরও কর্তৃপক্ষ অর্ডারগুলো রি-অ্যাসাইন করতে অস্বীকার করে।

চ্যাট সাপোর্ট এক্সিকিউটিভ আরিফকে বলেন, “আপনি যদি আগেই জানতেন যে বৃষ্টি ও পিচ্ছিল রাস্তায় পায়ে আঘাতলাগা অবস্থায় কাজ করতে পারবেন না, তবে কেন অনলাইন অর্ডার নিলেন? আমরা দুঃখিত, কিন্তু অর্ডার রি-অ্যাসাইন করা যাবে না। আপনি নিজে চাইলে ক্যানসেল করতে পারবেন।”

আরিফ জানান, এই প্রতিক্রিয়ায় তিনি রীতিমতো অবাক হন। কারণ, দুটি অর্ডারই স্বয়ংক্রিয়ভাবে ‘অ্যাকসেপ্ট’ হয়ে গিয়েছিল, যা তাঁর হাতে ছিল না। অনেক ডেলিভারি কর্মী দ্রুত একের পর এক কাজ পাওয়ার সুবিধার জন্য এই Auto Accept ফিচার ব্যবহার করেন।

তিনি আরও অভিযোগ করেন, সাপোর্ট এক্সিকিউটিভ তাঁর শারীরিক অবস্থার প্রতি কোনও সহানুভূতি দেখাননি। অবশেষে, একটি অর্ডার কাস্টমার নিজেই বাতিল করেন এবং অন্যটি আরিফকে নিজেকেই ক্যানসেল করতে হয়। “গ্র্যাব-এর তরফে এরকম প্রতিক্রিয়া পাওয়া সত্যিই হতাশাজনক,” বলেন তিনি।

বিতর্ক বাড়তে থাকলে Grab একটি বিবৃতি দেয়। সংস্থার মুখপাত্র জানান, “আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কোম্পানির নীতি অনুযায়ী, কোনও ডেলিভারি-পার্টনার আহত হলে প্রথম কাজ হবে কাজ বন্ধ রেখে চিকিৎসা নেওয়া। বাকি অর্ডার অন্য পার্টনারকে দেওয়া হয়। এখানে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল, তা সঠিক নয় এবং কোম্পানির মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

এর আগে ভারতেও গিগ কর্মীদের অধিকার নিয়ে নানা কথা উঠে এসেছে। অ্যাপ-ক্যাবের ড্রাইভার হোক বা ফুড ডেলিভারি বয়, তাঁরা সবাই ‘ক্যাপ্টেন’ বা ‘পার্টনার’। কোম্পানির নিজস্ব কর্মী বা চুক্তিভিত্তিক কাজও করেন না। তাই তাঁদের নিয়ে বেশিরভাগ সময় মালিকের কোনও মাথাব্যথা থাকে না। বিশ্ব জুড়ে কম বেশি সব জায়গায় পরিস্থিতি যে একই কথা বলে, এই ঘটনাই তার প্রমাণ।


```