অতিথিদের অনেকে তো বলেই ফেললেন, “রেকর্ড হচ্ছে কিন্তু (Delhi groom 8th vow)!” লাজুক হেসে দিয়া-ও বলেন, 'রাজি', নববধূর গালে তখন লজ্জার লাল আভা ছড়িয়ে পড়েছে।

শেষ আপডেট: 6 December 2025 13:46
দ্য ওয়াল ব্যুরো: হিন্দুধর্মে বিয়ে (Hindu wedding ritual) মানেই সাতপাকে বাঁধা পড়া, সাত সাতটা জন্মের ব্যাপার স্যাপার - এই তো সপ্তপদীর মিষ্টি এক রীতি। পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে নবদম্পতি প্রতিশ্রুতি দেন (Hindu wedding 7 vachan) - ভালবাসা, সম্মান, সততা আর সারাজীবনের সঙ্গ… সব মিলিয়ে এক অপরের হাত ধরে নতুন একটা জীবন শুরুর ভীষণ আবেগপ্রবণ এক মুহূর্ত (wedding moment)। পুরুতমশাই-সহ দুই পরিবারও নজর রাখেন, যাতে নিয়ম মেনে, ভক্তিভরে সব রীতি (wedding rituals) সম্পন্ন হয়।
কিন্তু দিল্লির মায়াঙ্ক আর দিয়ার বিয়েতে হল ঠিক তার উল্টো (Delhi wedding viral moment)। 'সাত বচন'-এর আবেগপ্রবণ মুহূর্ত নিমেষে বদলে গেল হাসিখুশিতে। একে অপরকে সাত প্রতিশ্রুতি দেওয়ার সময় বর মায়াঙ্ক একেবারে নিজের মতো করে যোগ করে দিলেন ‘অষ্টম বচন’ (Delhi groom 8th vow), যা শুনে গোটা মণ্ডপে তখন হাসির হল্লা।
বিয়ের মাঝখানে হঠাৎ মায়াঙ্ক মাইক হাতে নিয়ে বললেন, 'আমি ওকে দিয়ে আরও একটা প্রতিশ্রুতি করিয়ে নিতে চাই, রাজি হতে হবে ওকে, পরে 'না' যেন না বলতে পারে।' অর্থাৎ, যা হবে এখনই, 'সাত বচনে'র সময়, পরে যেন পালাতে না পারে। অগ্নিসাক্ষী করে প্রতিশ্রুতি দিয়েছ বলে কথা (viral 8th vachan)।
উপস্থিত সকলেই অবাক, কনে দিয়া-ও। তারপরই জোর গলায় বরের ঘোষণা, 'আজ থেকে এসির টেম্পারেচার আমি সেট করব।' আর এতেই পুরো মণ্ডপ হাসিতে ফেটে পড়ে। অতিথিদের অনেকে তো বলেই ফেললেন, “রেকর্ড হচ্ছে কিন্তু!” লাজুক হেসে দিয়া-ও বলেন, 'রাজি', নববধূর গালে তখন লজ্জার লাল আভা ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি ইতিমধ্যেই ১.২ মিলিয়ন ভিউ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ মজেছেন তাঁদের খুনসুটিতে, কেউ সত্যি সত্যি ভাবতে বসেছেন 'আচ্ছা, কতক্ষণ চলবে এসিটা'? কেউ আবার নিজেদের বিয়ের মুহূর্তের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন।
'অষ্টম প্রতিশ্রুতি'র এই ছোট্ট কথোপকথন - প্রেম, খুনসুটিতে ভরা মুহূর্তে ফ্রেমবন্দি হল নবদম্পতির কেমিস্ট্রি। তা এখন ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ায়। বিয়ে মানেই তো কতরকম প্রতিশ্রুতি, সারাজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার। সত্যিই তো, 'যার সঙ্গে সারাজীবন সুখে দুঃখে পাশে থাকব, তার জন্য ভালবেসে এসির টেম্পারেচারে এই ছাড় তো মানাই যায়', 'মিষ্টি মুহূর্ত' - এমনটাই মনে করছেন নেটিজেনরা।