আমেরিকান সংস্থা Bare Necessities এই ভ্রমণের আয়োজন করে। উদ্দেশ্য, শরীরকে ইতিবাচকভাবে গ্রহণ এবং বডি পজিটিভিটি (body positivity) প্রচার করা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 August 2025 16:30
দ্য ওয়াল ব্যুরো: এক নতুন ধরনের বিলাসবহুল ছুটির (luxurious vacation) ধারা বিশ্বজুড়ে সাড়া ফেলেছে, যেখানে যাত্রীরা পুরো ভ্রমণটাই কাটাচ্ছেন পোশাক ছাড়াই (vacation without clothes)। আমেরিকার এক সংস্থা Bare Necessities এই ভ্রমণের আয়োজন করে। উদ্দেশ্য হল শরীরকে ইতিবাচকভাবে গ্রহণ করা বা বডি পজিটিভিটি (body positivity) প্রচার করা। তবে সমস্ত বিষয়টির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এখানে রয়েছে বেশ কড়া কিছু নিয়মশৃঙ্খলাও।
নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অদ্ভুত ছুটির টিকিটের দাম সর্বোচ্চ ৪৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। সংস্থার দাবি, পোশাকের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে যাত্রীরা নিজেদের আরও “আরামদায়ক, আত্মবিশ্বাসী” মনে করেন।
প্রতিটি কেবিন এখানে দু’জনের থাকার জন্য বরাদ্দ, সেইভাবেই ভাড়া নেওয়া হয়। একা কোনও যাত্রী যদি এই ভ্রমণে অংশ নেন, তাঁকেও ওই রুমই একই ভাড়া দিয়ে বুক করতে হবে, প্রয়োজনে তাঁরা কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারেন, যদি কেউ রুম শেয়ার করতে আগ্রহী থাকেন, অনুমতি নিয়ে সেই ব্যবস্থা করে থাকে Bare Necessities।
ট্রিপটি ‘নগ্ন’ (nude cruise trip) হলেও কিছু ক্ষেত্রে পোশাক বাধ্যতামূলক
যদিও ‘নগ্নতা’ই এ ভ্রমণের মূল আকর্ষণ, তবে জাহাজের সব জায়গায় তা মানা যায় না। ডাইনিং হল, ক্যাপ্টেনের রিসেপশন এবং স্থানীয় শিল্পীদের পারফরম্যান্স চলাকালে পোশাক পরা বাধ্যতামূলক। যখন জাহাজ কোনও বন্দরে পৌঁছায়, তখনও পোশাক পরতে হয়। খাবারের সময় বাথরোব, অন্তর্বাস বা ‘বিশেষ পছন্দের’ পোশাক অনুমোদিত নয়। কেবল সেল্ফ-সার্ভ বুফে এলাকায় এই নিয়ম কিছুটা শিথিল।
আরও কিছু নিয়ম রয়েছে এখানে
সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে যে, এই ক্রুজ যৌন কর্মকাণ্ড বা সুইঙ্গার লাইফস্টাইল-এর জন্য নয়। সুইমিং পুল ও নাচের আসরের মতো সংবেদনশীল জায়গায় ছবি তোলা নিষিদ্ধ, সেখানে“No-photo zones” কড়া ভাবে কার্যকর। যাত্রীদের গোপনীয়তা বজায় রাখতে তৎপর ওই সংস্থা জানিয়েছে, বিনা অনুমতিতে কারও ছবি তোলাও নিষিদ্ধ। অনুচিত স্পর্শ বা ‘বেঠিক’ আচরণ ধরা পড়লে যাত্রীকে পরের বন্দরেই নামিয়ে দেওয়া হবে, কোনও টাকা ফেরত দেওয়া হবে না।
১১ দিনের ক্যারিবিয়ান ভ্রমণ
২০২৫ সালের ফেব্রুয়ারিতে এক ১১ দিনের ক্রুজ ভ্রমণ আয়োজন করা হয়। ৯৬৮ ফুট দৈর্ঘ্যের এই জাহাজ ভ্রমণ করে মার্টিনিক ও সেন্ট লুসিয়ার মতো মনোরম দ্বীপে। হাজার হাজার পর্যটক এতে অংশ নেন। কেউ একে বলছেন “জীবনের সেরা ভ্রমণ”, আবার কারও কাছে এটি ছিল “অবিস্মরণীয় অভিজ্ঞতা”।
লন্ডনের ৪৭ বছর বয়সি হেলেন বেরিম্যান, যিনি ২০২৩ সালে এই ভ্রমণের অংশ ছিলেন, জানান, “আগে আমি আমার শরীর নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম না। কিন্তু এই ভ্রমণের পর আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন আমি আমার শরীর নিয়ে গর্ববোধ করি।”
Bare Necessities জানিয়েছে, তাদের পরবর্তী ভ্রমণ হতে ‘The Scenic Eclipse’ নামক জাহাজে, ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর, ২০২৫ পর্যন্ত। বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং দ্রুত সিট ফুরিয়ে আসছে বলেও খবর।