Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ঘুমন্ত যাত্রীদের গায়ে জল ঢেলে দিচ্ছে জিআরপি! ভিডিও ভাইরাল হতেই যা বলল রেল

দ্য ওয়াল ব্যুরো: স্টেশন চত্বরে প্ল্যাটফর্মের উপরেই শুয়ে রয়েছেন মানুষজন। কেউ গভীর ঘুমে মগ্ন, কেউ আধা ঘুমে। ঠিক সেই সময়ে সেখানে হাজির হলেই রেল পুলিশের এক কর্মী। তাঁর হাতে একটি প্লাস্টিকের বোতল। সেই বোতল থেকে তিনি জল ঢালতে শুরু করলেন ঘুমন্ত ল

ঘুমন্ত যাত্রীদের গায়ে জল ঢেলে দিচ্ছে জিআরপি! ভিডিও ভাইরাল হতেই যা বলল রেল

শেষ আপডেট: 1 July 2023 10:17

দ্য ওয়াল ব্যুরো: স্টেশন চত্বরে প্ল্যাটফর্মের উপরেই শুয়ে রয়েছেন মানুষজন। কেউ গভীর ঘুমে মগ্ন, কেউ আধা ঘুমে। ঠিক সেই সময়ে সেখানে হাজির হলেই রেল পুলিশের এক কর্মী। তাঁর হাতে একটি প্লাস্টিকের বোতল। সেই বোতল থেকে তিনি জল ঢালতে শুরু করলেন ঘুমন্ত লোকজনের মুখে (Cop Pouring Water)। জল পড়তেই চটকা ভেঙে উঠে বসলেন তাঁরা। কেউ চোখ রগড়াচ্ছেন, তো কেউ বুঝেই উঠতে পারছেন না কী হল ব্যাপারটা!

এমনই একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি। তা দেখেই হতবাক নেটিজেনরা। রূপেণ চৌধুরী নামে একজন টুইটারে শেয়ার করেছেন ভিডিওটি, সঙ্গে জানিয়েছেন পুণে রেল স্টেশনে ঘটেছে এই ঘটনা। ক্যাপশনে তিনি লিখেছেন, 'মানবতা শান্তিতে ঘুমোক।'

ভিডিওতে দেখা যাচ্ছে, সুইগির এক ডেলিভারি কর্মী এবং এক বৃদ্ধ সহ আরও বেশ কয়েকজন প্ল্যাটফর্মের উপর শুয়ে আছেন। পাশ দিয়ে হ্যাতায়াত করছেন যাত্রীরা। তখনই উর্দি পরে ওই জিআরপি আধিকারিক সেখানে আসেন, তাঁর এক হাতে লাঠি, অন্য হাতে জলের বোতল। সেই বোতলের জল ঘুমন্ত ওই যাত্রীদের মুখে ঢেলে সকলকে উঠিয়ে দেন তিনি।

https://twitter.com/rupen_chowdhury/status/1674710934894571525?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1674807394906550272%7Ctwgr%5Ed04fdc0799a1f146533b657f98d769014ff8b270%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fvideo-shows-cop-pouring-water-on-people-sleeping-on-railway-platform-official-responds-4168135

ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই ঘটনাটিকে 'লজ্জাজনক' আখ্যা দিয়ে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন রেল কর্তৃপক্ষকে। একজন লিখেছেন, 'সরকারের উচিত ওয়েটিং রুমগুলি আরও বড় করা যাতে যাত্রীদের প্ল্যাটফর্মে ঘুমোতে না হয়। আর ট্রেনগুলিও ঠিক সময়ে চালানো উচিত।'

অন্য একজন অবশ্য ওই পুলিশকর্মীর সমর্থনেই সুর চড়িয়েছেন। 'ওই পুলিশকর্মী যা করেছেন বেশ করেছেন। যদি লোকজন এভাবে সিঁড়িতে, প্ল্যাটফর্মে ঘুমোতে শুরু করে তাহলে নিত্যযাত্রীরা প্রচণ্ড সমস্যায় পড়েন,' দাবি তাঁর।

যদিও ঘটনার নিন্দা করেছেন পুণের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ইন্দু দুবে। টুইট করে তিনি লিখেছেন, 'প্ল্যাটফর্মে ঘুমোলে অন্য যাত্রীদে অসুবিধা হয় ঠিকই, কিন্তু যেভাবে বিষয়টি সামাল দেওয়া হয়েছে তা সঠিক পদ্ধতি নয়। ওই রেলকর্মীকে বলা হয়েছে যাত্রীদের সম্মান, শালীনতা এবং ভদ্রতার সঙ্গে বোঝানোর জন্য। এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত।

স্ত্রী ও শাশুড়িকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ, গ্রেফতার কনস্টেবল


```