Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইংরেজি বর্ণমালায় ‘কিউ’ আর থাকছে না! কেমব্রিজ ডিকশনারির নতুন সিদ্ধান্তে চিন্তায় নেটিজেনরা

ইংরেজি বানান নিয়ে মাঝে মাঝেই মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। তাই সবার সুবিধা মাথায় রেখে, ভাষাকে সহজ করার কথা ভেবে কর্তৃপক্ষের এই নতুন সিদ্ধান্ত।

ইংরেজি বর্ণমালায় ‘কিউ’ আর থাকছে না! কেমব্রিজ ডিকশনারির নতুন সিদ্ধান্তে চিন্তায় নেটিজেনরা

কেমব্রিজ ডিকশনারির নতুন সিদ্ধান্তে কী রয়েছে?

শেষ আপডেট: 2 April 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় হাতেখড়ি হওয়া থেকে আমাদের কান মুলে শেখানো হয়েছে ইংরেজি বর্ণমালায় (english alphabet) অক্ষর রয়েছে ২৬ টি। কিন্তু প্রসঙ্গ যখন ভাব প্রকাশের তখন ভাষা-বর্ণের জগতে মাঝে মাঝে অনেক টুকটাক পরিবর্তন আসেই। আমরা তাতেও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ছি। সম্প্রতি কেমব্রিজ ডিকশনারির (Cambridge Dictionary) সোশ্যাল মিডিয়া পেজের এক পোস্ট নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নেটিজেনদের।

কী রয়েছে কেমব্রিজ ডিকশনারির সেই ফেসবুক পোস্টে?

ইংরেজি বানান নিয়ে মাঝে মাঝেই মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। তাঁরা নাকি অহেতুক জটিলতায় ভোগেন। তাই সবার সুবিধা মাথায় রেখে, ভাষাকে সহজ করার কথা ভেবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত (new decision) নিয়েছে, কিউ (Q) অক্ষরের (letter) জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে। তাই কিউ-কে সরিয়ে দেওয়া হবে এই ইংরেজি অভিধান (English Dictionary) থেকে।

এবার থেকে কিউ-ইউ (qu)-এর বানান লেখা হবে কে-ডব্লুউ (kw) বা কে (k) দিয়ে। যেমন কোয়াইট (quite) হবে kwite। তারপরে বিস্তারিত জানতে হলে পোস্টের প্রথম কমেন্টে গিয়ে বাকি তথ্য জেনে নিন।

এই পোস্ট দেখে রীতিমতো ভ্রুকুটির কবলে কেমব্রিজ ডিকশনারি। সবাই হামলে পড়েছেন কমেন্ট সেকশনে (comment section) যে হঠাৎ কী হল!

কিন্তু কমেন্ট সেকশন খুলতেই হাসির রোল উঠেছে একচোট। সেখানে দেওয়া লিংকটি আর কিছু না, বরং এপ্রিল ফুলের দিকে ঘুরে গিয়েছে মোড়। অর্থাৎ, পয়লা এপ্রিল (April fool) উপলক্ষে নেটিজেনদের চরম বোকা বানিয়েছে কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ।

প্রথম প্রথম বুঝতে না পেরে কটাক্ষ ছুটে আসলেও তারপর সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে নানারকম হাস্যকর কমেন্টে। কেউ ভীষণ বোকা বনে গিয়ে লিখেছেন, ‘বেশ মজার ব্যাপার তো!’, কেউ বলেছেন, ‘উফ প্রায় বিশ্বাস করেই নিয়েছিলাম।’

কিন্তু ‘কিউ’ যে আছে ‘কিউ’-তেই, তা নিয়ে নিশ্চিত হওয়ার পর যদিও স্বস্তির নিঃশ্বাস পড়েছে সবার।


```