Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইন্টারভিউ বোর্ডে নজর কাড়তে চান? সকলের থেকে আলাদা হবেন কীভাবে? 'ট্রিকস' জানালেন বিল গেটস

ইন্টারভিউতে যেসব প্রশ্ন করা হয়, তাতেই লুকিয়ে থাকে বিশেষ খোঁজ। চাকরিপ্রার্থী কি আদৌ যোগ্য, সেটা উত্তরেই বুঝে নেন চাকরিদাতা।

ইন্টারভিউ বোর্ডে নজর কাড়তে চান? সকলের থেকে আলাদা হবেন কীভাবে? 'ট্রিকস' জানালেন বিল গেটস

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 August 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস কি কোনওদিন চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন? আজ এই ডিজিটাল যুগে যদি তাঁকে ইন্টারভিউ দিতে হত, তাহলে তথাকথিত যেসব প্রশ্ন একজন চাকরিপ্রার্থীকে করা হয়, সেই সব ব্যুমেরাং তিনি সামলাতেন কীভাবে?

বলাই বাহুল্য, চাকরির ইন্টারভিউতে যেসব প্রশ্ন করা হয়, তাতেই লুকিয়ে থাকে বিশেষ খোঁজ। চাকরিপ্রার্থী কি আদৌ যোগ্য, সেটা তাঁর উত্তর দেখেই বুঝে নেন চাকরিদাতা।

২০২০ সালে এনবিএ তারকা স্টিফেন কারির ইউটিউব সিরিজ (State of Inspiration)-এ বিল গেটস রোল-প্লে করেছিলেন এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের - সদ্য কলেজ থেকে বেরনো এক প্রার্থী, যিনি প্রথমবার মাইক্রোসফটে চাকরির আবেদন করছেন।

সেখানে তাঁকে চিরপরিচিত কিছু প্রশ্ন করা হয় - যেমন, “আমরা আপনাকে কেন নিয়োগ করব?” আর “আপনার স্যালারি এক্সপেকটেশন কত?”। গেটসের উত্তর ছিল ধারালো, বাস্তবসম্মত এবং চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য ভরপুর টিপসে।

প্রথম প্রশ্ন, কেন আমরা আপনাকেই বেছে নেব?

এই প্রশ্নের উত্তরে গেটস ভরসা রাখেন তাঁর কোডিংয়ের প্রতি আবেগ আর নিজে খেটে শেখা প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর। তিনি বলেন, “আপনারা আমার করা কোড দেখুন। আমি যে সফটওয়্যারের কোড বানিয়েছি, তা আমার ক্লাসের পড়াশোনার বাইরের বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে আমি এতে আরও দক্ষ হয়েছি। সেই হিসেবে আমি উচ্চাকাঙ্ক্ষী।”

তবে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, টিমের সঙ্গে মিলে কাজের কথাও বলেন তিনি। “আমি অনেকের সঙ্গে মিলে কাজ করতে পারি। হয়তো কারও কোড নিয়ে কড়া সমালোচনা আসতে পারে আমার তরফে, তবে আমি টিমে থাকতে পছন্দ করি। বড় লক্ষ্য নিয়ে কাজ করতে ভালবাসি। ভবিষ্যৎ কীভাবে গড়া যায়, সেটা নিয়ে ভাবতে ভাল লাগে। সফটওয়্যার দারুণ জিনিস, আর আমি এর অংশ হতে চাই।”

এই উত্তর প্রমাণ করে যে নিয়োগকর্তারা শুধু প্রতিভা চান না, চান টিমপ্লেয়ার — যারা মানিয়ে নিতে পারে, দূরদর্শীভাবে চিন্তা করে এবং কাজ নিয়ে উচ্ছ্বসিত থাকে।

শক্তি, দুর্বলতা আর সততা নিয়ে কী বললেন বিল গেটস?

যখন তাঁকে তাঁর দুর্বলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, গেটস স্বীকার করেন তিনি সেলস বা মার্কেটিংয়ে স্বাভাবিকভাবে অতটা দক্ষ নন। তিনি বরং প্রোডাকশন এবং সেই সংক্রান্ত কাজে মনোযোগ দিতে চান।

তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি বোঝায় যে, ইন্টারভিউতে সততা আপনাকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করে তুলতে পারে - যদি আপনি পরিষ্কারভাবে বোঝাতে পারেন, আপনি আসলে কোম্পানিকে কীভাবে সাহায্য করতে পারেন।

‘স্যালারি এক্সপেকটেশন’ নিয়ে কিছু ট্রিকস

স্যালারি নিয়ে প্রশ্ন অনেক সময় অস্বস্তিকর হতে পারে। কিন্তু গেটস তা সামলেছিলেন সাবলীলভাবে। তিনি বলেন, “আমি চাই যে, প্যাকেজ ভাল হোক। আমি ঝুঁকি নিতে রাজি, আর আমার বিশ্বাস এই কোম্পানির ভবিষ্যৎ উজ্জ্বল। তাই নগদ স্যালারির চেয়ে অন্যান্য অপশনই আমার কাছে প্রাধান্য বেশি পাবে। অন্য কোম্পানিগুলি হয়তো বেশি স্যালারি দিচ্ছে, কিন্তু আপনি আমাকে ন্যায্য স্যালারি দিন আর পাশাপাশি অপশনকেও গুরুত্ব দিন।”

এই উত্তর দেখিয়েছিল দু’টি বিষয় - কোম্পানির ভবিষ্যতের ওপর তাঁর আস্থা এবং বুদ্ধিমত্তার সঙ্গে দরকষাকষি করার ক্ষমতা। স্টক অপশনকে অগ্রাধিকার দিয়ে তিনি নিজেকে এমন একজন হিসেবে তুলে ধরলেন, যিনি কোম্পানির সঙ্গে একসঙ্গে বড় হতে চান। অর্থাৎ, কোম্পানির লক্ষ্য বুঝে আপনাকে সেই অনুযায়ী উত্তর দিতে হবে। কোম্পানির ভাল তো চান বটেই, নিজেকে নিজেও আপনি আত্মবিশ্বাসী।

চাকরিপ্রার্থীদের জন্য কী শিক্ষা দিলেন বিল গেটস?

গেটসের মক সাক্ষাৎকারের উত্তর দেখিয়ে দেয় কীভাবে আত্মবিশ্বাসী, আবেগী এবং শেখার আগ্রহী হিসেবে নিজেকে উপস্থাপন করা যায়।

আধুনিক নিয়োগকর্তারা শুধু দক্ষতা খোঁজেন না। তাঁরা চান দলগত মানসিকতা, দুর্বলতার বিষয়ে সততা এবং স্মার্ট দরকষাকষি। সেটা কোডিং, সেলস কিংবা ডিজাইন - যাই হোক না কেন, নিয়োগকর্তারা দেখতে চান আপনি সত্যিই আপনার কাজকে ভালবাসেন এবং টিমের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে পারেন।


```