Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

AI-এর যুগেও মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করেন না অজিত ডোভাল! কেন জানেন?

অজিত ডোভাল বর্তমানে ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কেরল ক্যাডারের প্রাক্তন আইপিএস ডোভাল দীর্ঘ কয়েক দশক ধরে গোয়েন্দা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের কাজে যুক্ত।

AI-এর যুগেও মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করেন না অজিত ডোভাল! কেন জানেন?

অজিত ডোভাল

গার্গী দাস

শেষ আপডেট: 11 January 2026 19:33

দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল যুগে স্মার্টফোন আর ইন্টারনেট যেখানে নিত্যসঙ্গী, সেখানে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) অজিত ডোভাল (Ajit Doval) নিজেই জানালেন, তিনি দৈনন্দিন কাজে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারই করেন না। শনিবার বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬ (Viksit Bharat Young Leaders Dialogue 2026)-এর উদ্বোধনী মঞ্চে তরুণদের মুখোমুখি হয়ে এই বিস্ময়কর তথ্যই প্রকাশ্যে আনলেন দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি।

ভারত মণ্ডপমে (Bharat Mandapam) প্রশ্নোত্তর পর্বে এক তরুণ জানতে চান, সত্যিই কি তিনি মোবাইল ফোন ও ইন্টারনেট এড়িয়ে চলেন? কোনও রাখঢাক না রেখেই ডোভাল বলেন, “হ্যাঁ, এটা সত্যি। আমি ইন্টারনেট ব্যবহার করি না। ফোনও খুব কমই ব্যবহার করি-মূলত পরিবারের প্রয়োজনে বা বিদেশে থাকা মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে।” তাঁর কথায়, কাজ চালানোর জন্য আরও অনেক ধরনের যোগাযোগের ব্যবস্থা রয়েছে, যার বেশির ভাগটাই সাধারণ মানুষের চোখের আড়ালে।

এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে। ডিজিটাল নজরদারি, সাইবার হুমকি আর তথ্যযুদ্ধের যুগে দাঁড়িয়ে দেশের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার এমন জীবনযাপন একদিকে যেমন বিস্ময়কর, তেমনই তাঁর দীর্ঘ অভিজ্ঞতারই প্রতিফলন বলছেন অনেকেই।

অজিত ডোভাল বর্তমানে ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কেরল ক্যাডারের প্রাক্তন আইপিএস (IPS) ডোভাল দীর্ঘ কয়েক দশক ধরে গোয়েন্দা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের কাজে যুক্ত। ১৯৪৫ সালে উত্তরাখণ্ডে জন্ম তাঁর। ১৯৬৮ সালে আইপিএস হিসেবে কেরিয়ার শুরু করেন। কর্মজীবনের শুরুর দিকেই সাহসিকতার জন্য কীর্তি চক্র (Kirti Chakra) পান-সবচেয়ে কম বয়সে এই সম্মান পাওয়া পুলিশ অফিসার হিসেবে আজও নজির।

মিজোরাম, পাঞ্জাব ও উত্তর-পূর্ব ভারতে বিদ্রোহ দমনে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। জাতীয় স্তরে ২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইক (Surgical Strike) ও ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইক (Balakot Airstrike)-এর পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডোকলাম অচলাবস্থা (Doklam Standoff) সামলানো থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির রূপরেখা-সব ক্ষেত্রেই ডোভালের ছাপ স্পষ্ট।

১৯৯৯ সালের আইসি-৮১৪ বিমান অপহরণ (IC-814 Hijacking) সংকটে কান্দাহারে আলোচক দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭১ থেকে ১৯৯৯—এই দীর্ঘ সময়ে একাধিক বিমান অপহরণ মামলার মোকাবিলা করেছেন। এমনকি বহু বছর পাকিস্তানে ছদ্মবেশে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।

ডিজিটাল ভুয়ো খবরের জমানায় ডোভাল নিজেও একবার বিতর্কে জড়ান। গত বছর পাকিস্তান থেকে সাইবার হামলার ভুয়ো সতর্কবার্তা ছড়ানো হয় তাঁর নাম ও ছবি ব্যবহার করে। পরে পিআইবি (PIB) স্পষ্ট জানায়, ডোভালের কোনও অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং ওই পোস্ট সম্পূর্ণ ভুয়ো।

সব মিলিয়ে, প্রযুক্তিনির্ভর এই সময়ে দাঁড়িয়েও অজিত ডোভালের ‘অফলাইন’ জীবনযাপন যেন তাঁর গোয়েন্দা জীবনেরই আর এক অধ্যায়—নীরব, রহস্যময়, অথচ সচল।


```