Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাত দশক লিভ-ইনের পর অবশেষে বিয়ে! বাবা-মাকে সাতপাকে বাঁধলেন ছেলেমেয়েরা, আনন্দে মাতল গ্রাম

সভ্য সমাজে হালে তো পানি পেয়েছে লিভ-ইন কালচার, কিন্তু বেশ অনেক আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বহু আগে থেকেই চলে আসছে এই প্রথা।

সাত দশক লিভ-ইনের পর অবশেষে বিয়ে! বাবা-মাকে সাতপাকে বাঁধলেন ছেলেমেয়েরা, আনন্দে মাতল গ্রাম

শেষ আপডেট: 7 June 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: ঝড়জল পেরিয়েও নীরবে কিছু সম্পর্ক টিকে থাকে। যুগের পর যুগ পেরিয়েও যে প্রেম হাত ধরে রাখে, রাজস্থানের প্রত্যন্ত এক গ্রাম সাক্ষী থাকল এমন প্রেমের। জীবনের পড়ন্ত বেলায় এসে বিয়ে করলেন দুই ‘তরুণ-তরুণী’। পাত্রের বয়স ৯৫, পাত্রী সবে ৯০ ছুঁয়েছেন।

গোটা জীবনটা ‘লিভ-ইনে’ থেকেছেন তাঁরা। শেষ বয়সে এসে প্রেমের সম্পর্কে সামাজিক শিলমোহর দিলেন দম্পতি। রাজস্থানের দুঙ্গারপুর জেলার আদিবাসী অধ্যুধিত এলাকা গলন্দরের এক গ্রাম। সেখানকার দুই মানুষের মিলনে সাক্ষী থাকল গোটা এলাকা।

৭০ বছরের একসঙ্গে পথ চলা আরও দীর্ঘ হল তাঁদের। তবে এবার উৎসব হল, লোক জানাজানি হল। সাড়ম্বরে বিয়ে সারলেন ওই দু’জন।

সভ্য সমাজে হালে তো পানি পেয়েছে লিভ-ইন কালচার, কিন্তু বেশ অনেক আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বহু আগে থেকেই চলে আসছে এই প্রথা। বিয়ে না করেন একসঙ্গে থাকতে পারেন দু’জন মানুষ। রাজস্থানের ভগদ অঞ্চল, যা দুঙ্গারপুর এবং বানস্বারা জেলার জুড়ে ছড়িয়ে রয়েছে, সেখানে এই ধরনের প্রথা সামাজিক ভাবে স্বীকৃত। এই দম্পতি সেই সংস্কৃতি থেকেই উঠে এসে এমন এক দৃষ্টান্ত তুলে ধরলেন দুনিয়ার সামনে।

রমা ভাই খারারি এবং জিওয়ালি দেবী এতবছর ধরে একছাদের তলায় থেকেছেন, একটা গোটা জীবনের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন। ছয় সন্তান রয়েছে তাঁদের, যাঁদের মধ্যে চারজন সরকারি চাকুরে।

বড় ছেলের বয়স এখন প্রায় ৬০ বছর। নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন তাঁরা সবাই। জীবনসায়াহ্নে এসে তাঁদের ইচ্ছে হয় বিয়েটাই বা নয় কেন! বাবা-মায়ের ইচ্ছে পূরণ করতে ছেলেমেয়েরাই বিয়ের আয়োজন করেন তাঁদের।

‘বিন্দৌলি’ বা বিয়ের আগের অনুষ্ঠানে নাচ-গানে মেতে উঠলেন গ্রামের সবাই। আগুনের সামনে সাত পাক ঘুরে, জমজমাটি খাওয়া দাওয়া সেরে নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানালেন সকলে।

সারাটা জীবন… হয়তো তার পরেও জুড়ে থাকার অঙ্গীকার করলেন নববিবাহিত ‘যুগল’।


```