Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হয়েছে ক্যানসার, তবু হাত ছাড়েননি প্রেমিক, কলকাতার ছেলেকেই বিয়ে করলেন হিনা

মারণরোগ ক্যানসারও থামাতে পারল না হিনা খানকে। একের পর এক কেমোথেরাপি, শরীরে অসহ্য যন্ত্রণা—তবুও থেমে নেই অভিনেত্রী।

হয়েছে ক্যানসার, তবু হাত ছাড়েননি প্রেমিক, কলকাতার ছেলেকেই বিয়ে করলেন হিনা

হিনা খানের বিয়ে

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 June 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: মারণরোগ ক্যানসারও থামাতে পারল না হিনা খানকে। একের পর এক কেমোথেরাপি, শরীরে অসহ্য যন্ত্রণা—তবুও থেমে নেই অভিনেত্রী। জীবনের প্রতি গভীর ভালবাসা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আর এই কঠিন সময়েই জীবনে এল এক নতুন সূর্যোদয়—প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করলেন হিনা। রকি কলকাতার ছেলে।

প্রায় ১৩ বছরের সম্পর্ক, বারবার প্রশ্ন উঠেছে—‘কবে বিয়ে?’ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই শেয়ার করলেন শুভ মুহূর্তের ছবি। একেবারে সাদামাটা আয়োজনে, শুভ্র পোশাকে, হাতে উজ্জ্বল হীরের আংটি—তাঁদের বিয়ের মুহূর্ত যেন আরও আবেগঘন করে তুলল পরিস্থিতিকে।

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়’-এর সেটে প্রথম দেখা হিনার সঙ্গে রকির। প্রযোজক রকি এবং অভিনেত্রী হিনার বন্ধুত্ব সেখান থেকেই প্রেমে পরিণত হয়। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরেও রকির উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে তাঁদের সম্পর্ক।

এবার রকিকে "স্বামী" হিসেবে পরিচয় দিলেন হিনা। বিয়েটা ছিল তাঁদের কাছে শুধুই আইনি স্বীকৃতি। কারণ, হিনার নিজের কথায়, "বিয়ে আমার কাছে শুধুই এক সামাজিক প্রথা। প্রেম, সমঝোতা ও সঙ্গ দিয়েই আমরা এতদূর এসেছি।"

ক্যানসারের বিরুদ্ধে এই সময় যখন শরীর ক্লান্ত, মন লড়ছে, ঠিক তখন জীবনের পাশে রকিকে সঙ্গী করে এক নতুন অধ্যায় শুরু করলেন হিনা খান। জীবনের প্রতি তাঁর এই উদযাপন অনুপ্রেরণা জোগায়, সাহস জোগায়, আর প্রমাণ করে—ভালবাসা সব বাধা জয় করে।
 


```