Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা ছেড়ে গেছে জন্মের পর, ছোট্ট সফট-টয়কে সঙ্গী করে বড় হচ্ছে বানর ছানা, ভিডিও মন জিতল নেটিজেনদের

জন্মের পর ছেড়ে যায় মা, আর তার পর থেকেই এক সফট-টয়কে (soft toy) আঁকড়ে ধরে বড় হচ্ছে ছোট্ট বানর ছানা ‘পাঞ্চ’। জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার এই হৃদয়স্পর্শী ভিডিও মুগ্ধ করেছে নেটিজেনদের।

মা ছেড়ে গেছে জন্মের পর, ছোট্ট সফট-টয়কে সঙ্গী করে বড় হচ্ছে বানর ছানা, ভিডিও মন জিতল নেটিজেনদের

পাঞ্চ

গার্গী দাস

শেষ আপডেট: 22 February 2026 13:06

দ্য ওয়াল ব্যুরো: জাপানের ছোট্ট বানর শাবক পাঞ্চকে (Punch) ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মাত্র সাত মাস বয়সি এই জাপানিজ মাকাক শাবকটিকে কিনতে ২.৫ লক্ষ মার্কিন ডলার (USD 250,000) অফার করলেন বিতর্কিত ব্রিটিশ ইনফ্লুয়েন্সার ট্রিস্টান টেট (Tristan Tate)—অ্যান্ড্রু টেটের ভাই। আর তাতেই চোখ রাঙাচ্ছেন নেটিজেনরা, উঠছে নৈতিকতার প্রশ্ন।

২০২৫ সালের জুলাইয়ে জন্মানো পাঞ্চকে জন্মের পরই ফেলে দেয় তার মা। শুরু হয় জুকিপারদের হাতে বড় হওয়া। সেই সময়েই তার সঙ্গী হয় একটি লাল রঙের প্লাশ ওরাংওটাং খেলনা—যেটিকে পাঞ্চ ডাকনাম দিয়েছে ‘ওরা-মা’ (Ora-mama)। ইচিকাওয়া সিটি জু (Ichikawa City Zoo)-র জুকিপার কোস্কে শিকানো (Kosuke Shikano) জানান, এই খেলনাটার লোম লম্বা, ধরা সহজ। দেখতে একটু বানরের মতোও লাগে। ওটার সঙ্গে মিশলে পাঞ্চকে বাকিদের দলে ফিরিয়ে দিতে সুবিধে হবে—সেই ভেবেই ওটা বেছে নেওয়া হয়েছিল।

ওই শিশু শাবক খেলনাটিকে আঁকড়ে ধরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। সেখান থেকেই শুরু হয় ট্রিস্টান টেটের আগ্রহ। এক ভাইরাল ক্লিপ রিপোস্ট করে ট্রিস্টান (Tristan) এক্স–এ লেখেন—“Which zoo owns this monkey. @Cobratate and I will buy it.”
পাশাপাশি তিনি লেখেন, “অফারটা অনেক বড় এবং আমি মজা করছি না।”

স্বাভাবিকভাবেই শুরু বিতর্ক। কেউ বলছেন, টেট ভাইদের এই পদক্ষেপ শাবকটিকে ‘উদ্ধার’ করার মতো। কেউ আবার প্রশ্ন তুলেছেন, জু থেকে শাবক বানর কিনে নেওয়া কি আদৌ উচিত? একজন লেখেন, “ধন্যবাদ স্যার, আপনি চেষ্টা করেছেন এটাই অনেক।” আরেকজনের মত, “বাচ্চাটার ভাল বাড়ি দরকার। টেট ব্রাদার্স কিনলে মন্দ কী!”

আবার একদল মনে করিয়ে দিয়েছেন, শাবককে তার দল থেকে আলাদা করে নেওয়া অবিবেচনা। নেটিজেনদের একাংশের মত, “এটা শুধু অবাস্তবই নয়, নৈতিক দিক থেকেও জটিল।” আরেক ব্যবহারকারীর সতর্কতা, “বেশিরভাগ জু কখনও ব্যক্তিগত লোকেদের কাছে প্রাইমেট বিক্রি করে না। এগুলো আন্তর্জাতিক আইন (CITES) দ্বারা সুরক্ষিত।”

এদিকে, নতুন ভিডিওতে দেখা যাচ্ছে—প্রথমে দলের অন্য সদস্যদের হাতে ঠেলাঠেলি খাওয়া পাঞ্চ অবশেষে ধীরে ধীরে অন্য বানরদের সঙ্গে মিশে যাচ্ছে। অর্থাৎ জু–তেই তার সামাজিকীকরণ শুরু হয়েছে স্বাভাবিক ছন্দে।

টেটদের টাকার অফার তাই আদৌ ফলপ্রসূ হবে কিনা, তা নিয়ে সংশয় বাড়ছে। তবে একটা কথা স্পষ্ট, ‘ওরা–মা’কে আঁকড়ে থাকা এই ছোট্ট শাবকের গল্প আপাতত সোশ্যাল মিডিয়ার হৃদয় জিতে নিয়েছে।


```