Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গ্লাসে পড়ে থাকা পানীয় বোতলে ভরে পুনরায় বিক্রি? দিল্লির স্টেডিয়ামের ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

 ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক কাগজের কাপে পড়ে থাকা সফট ড্রিঙ্ক (Soft Drink) বোতলে ঢেলে নিচ্ছেন কয়েকজন বিক্রেতা (leftover drinks refilled)। 

গ্লাসে পড়ে থাকা পানীয় বোতলে ভরে পুনরায় বিক্রি? দিল্লির স্টেডিয়ামের ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

দিল্লি স্টেডিয়ামের ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 February 2026 19:11

দ্য ওয়াল ব্যুরো: দর্শকদের কাগজের কাপে পড়ে থাকা কোল্ডড্রিঙ্কস আবার ভরা হচ্ছে বোতলে (Delhi stadium drink scam), দিল্লির স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) ম্যাচ চলাকালীন একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। নেটিজেনরা এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন। যদিও এই পানীয় ফের বোতলে ভরে দর্শকদের বিক্রি করা হচ্ছে কিনা তা এখনও নিশ্চিত জানা যায়নি।

গত রবিবার (১০ ফেব্রুয়ারি) ম্যাচ চলাকালীন রেকর্ড করা ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক কাগজের কাপে পড়ে থাকা সফট ড্রিঙ্ক (Soft Drink) বোতলে ঢেলে নিচ্ছেন কয়েকজন বিক্রেতা (leftover drinks refilled)। এই দৃশ্য সামনে আসতেই বিশেষজ্ঞ থেকে সাধারণ দর্শক- সকলেই সতর্ক করেছেন এমন আচরণ থেকে সংক্রমণ, খাদ্যে বিষক্রিয়া ও গুরুতর স্বাস্থ্যঝুঁকিও রয়েছে।

নেটিজেনদের একাংশের দাবি, এটি কেবল অস্বাস্থ্যকরই নয়, দর্শকদের সঙ্গে সরাসরি প্রতারণা। একজন ব্যবহারকারী নিজের ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'এটা কোনও জুগাড় নয়, প্রতারণা হচ্ছে। ২০০ টাকা দিয়ে কেউ কমিউনিটি কোল্ড ড্রিঙ্ক খেতে চায় না। নিয়মকানুনকে সাজসজ্জা মনে করলে এমনটাই হবে।"

অন্যদিকে, কয়েকজন প্রশ্ন তুলেছেন, ভিডিওতে যা দেখা যাচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস পুনরায় বোতলে ভরে বিক্রি করা হয়েছিল (soft drink reuse controversy), সেই প্রমাণ কোথায়? তাঁদের দাবি, ভিডিও থেকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

বিষয়টি নিয়ে জনরোষ বাড়লেও এখনও পর্যন্ত দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA) বা পানীয় সরবরাহকারী সংস্থা কোকা-কোলা ইন্ডিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ফলে স্টেডিয়ামে ঠিক কী ঘটেছিল এবং ভিডিওতে যা দেখা যাচ্ছে তা বিক্রি করার উদ্দেশ্যে করা হয়েছিল কি না  (Delhi stadium drink scam)- তা স্পষ্ট নয়। তবে এই ভিডিও ঘিরে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে খাদ্য ও পানীয় নিরাপত্তা পর্যবেক্ষণ কতটা কঠোর, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।


```