Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কালো টাকা নিয়ে বিদেশ পালালে আর জেল নয়, জরিমানা দিলেই চলবে, নিয়ম লঘু করছে কেন্দ্র

বিদেশে কালো টাকা লুকিয়েও আর জেল নয়, জরিমানা দিলেই চলবে, ফিন্যান্স বিলে এমনই বড় বদল আনছে কেন্দ্র। বিশেষজ্ঞদের দাবি, এভাবে বিদেশে সম্পদ গোপন করার পথ আরও সহজ হয়ে যেতে পারে।

কালো টাকা নিয়ে বিদেশ পালালে আর জেল নয়, জরিমানা দিলেই চলবে, নিয়ম লঘু করছে কেন্দ্র

কালো টাকা

শেষ আপডেট: 12 February 2026 17:49

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতায় এসে বিদেশে গচ্ছিত কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি—আর প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা। ২০১৪ সালে এটাই ছিল নরেন্দ্র মোদীর (Narendra Modi) সবচেয়ে বড় ভোট-দাওয়াই। কিন্তু ১২ বছর পেরিয়ে তার কোনওটিই বাস্তবে ফেরেনি সাধারণ মানুষের কাছে। এই প্রেক্ষাপটেই নতুন বিতর্ক তৈরি করেছে কেন্দ্রের অর্থমন্ত্রকের (Finance Ministry) নয়া সিদ্ধান্ত। এবারের ফিন্যান্স বিল (Finance Bill 2026) বলছে, বিদেশে কালো টাকা লুকিয়ে রাখলেও আর জেল হবে না, শুধু জরিমানা দিলেই চলবে।

অর্থমন্ত্রকের ওই রিপোর্ট বলছে, বিদেশে ভারতীয় মুদ্রায় ২০ লক্ষ টাকা পর্যন্ত গচ্ছিত কালো টাকা চেপে গেলে আপাতত এই নিয়ম কার্যকর। বদলানো হচ্ছে ব্ল্যাক মানি আইন (Black Money Act)। লক্ষ্য—ছোট করদাতাদের ‘অহেতুক হেনস্থা’ না করা। কিন্তু বিশেষজ্ঞ মহলের বক্তব্য একেবারে অন্য। তাঁদের মতে, ২০ লক্ষ টাকা নিছকই ‘লোকদেখানো সীমা’। মূল উদ্দেশ্য হল বিদেশে কালো টাকা রাখার দরজা ধীরে ধীরে খুলে দেওয়া। আপাতত ছোট অঙ্ক দেখানো হলেও ভবিষ্যতে সেই পরিমাণ বাড়ানো হবে কি না, তা নিয়েই উদ্বেগ বাড়ছে।

ফিন্যান্স বিলে বলা হয়েছে, বিদেশে সম্পত্তি বা অর্থ রেখে তা চেপে গেলে আগে যেমন জেল ও মোটা জরিমানার বিধান ছিল, এখন তা বাদ। শুধু জরিমানা দিলেই ‘পাল্টে যাবে’ আইনের ফাঁস। ২০২৪ সালের ১ অক্টোবর থেকে এই সুযোগ চালু হবে। ২০১৫ সালেও একবার বিদেশি সম্পদের ‘এককালীন ঘোষণা’ প্রকল্প এনেছিল কেন্দ্র। তখনও জরিমানা দিয়ে বিদেশের সম্পদ বৈধ করার পথ খুলেছিল। এবার সেটিকেই আরও সহজ করা হচ্ছে।

একই সঙ্গে যারা বিদেশে পড়াশোনা করতে গিয়ে বা ডেপুটেশনে গিয়ে স্থানীয় ব্যাঙ্কে টাকা রেখেছেন, তাঁরাও অল্প জরিমানা দিয়ে তা নিয়ম মেনে জানাতে পারবেন। আয়কর দফতরের (Income Tax Department) একটি অংশের মতে, বিদেশি সম্পদের ‘ওয়ান-টাইম ডিক্লারেশন’ রুটিন কাজ হলেও, ইচ্ছাকৃতভাবে লুকোনো কালো টাকার ক্ষেত্রে জেলযাত্রা তুলে দেওয়ার ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

কর্তাদের কথায়, বড় অঙ্কে এই নিয়ম চালু হলে রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হতে পারে। তাই ‘২০ লক্ষ’—একটি ‘নিরাপদ সীমা’ রেখে শুরু করা হয়েছে। পরে তা বাড়তে পারে বলেই আশঙ্কা তাঁদের। উদাহরণ টেনে তাঁরা বলছেন, আগে ৫০ হাজার টাকা বা তার বেশি নগদ জমা বা তোলায় প্যান (PAN) বাধ্যতামূলক ছিল। এখন নয়া কর আইনে তা বাড়িয়ে ১০ লক্ষ টাকা লেনদেনে প্যান লাগবে। কালো টাকা রুখতে এই নিয়ম কার্যকর নয়, বরং উলটে কারবার আরও বাড়াতে সাহায্য করতে পারে বলেই তাঁদের আশঙ্কা।

সব মিলিয়ে, কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতির ১২ বছর পর কেন্দ্রের এই নিয়ম বদল ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।


```