Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

যৌনতার নানা খুঁটিনাটি জানতে ভালবাসেন? এই সাত ইরোটিক উপন্যাস আপনার জন্যই

দ্য ওয়াল ব্যুরো: যৌনতা বিষয়ক আলোচনা (sexual desire) নিয়ে যতই গোপনীয়তা থাক, এ বিষয়ে আগ্রহ থাকে সকলেরই। কিন্তু সেই আগ্রহ পূরণ করার মাধ্যম হিসেবে যৌনগন্ধী ছবি দেখা সবসময়ে সম্ভব হয় না পরিবারের উপস্থিতিতে। এক্ষেত্রে উপন্যাসই (erotic novel) একমা

যৌনতার নানা খুঁটিনাটি জানতে ভালবাসেন? এই সাত ইরোটিক উপন্যাস আপনার জন্যই

শেষ আপডেট: 5 April 2023 09:50

দ্য ওয়াল ব্যুরো: যৌনতা বিষয়ক আলোচনা (sexual desire) নিয়ে যতই গোপনীয়তা থাক, এ বিষয়ে আগ্রহ থাকে সকলেরই। কিন্তু সেই আগ্রহ পূরণ করার মাধ্যম হিসেবে যৌনগন্ধী ছবি দেখা সবসময়ে সম্ভব হয় না পরিবারের উপস্থিতিতে। এক্ষেত্রে উপন্যাসই (erotic novel) একমাত্র মাধ্যম যা পূরণ করতে পারে ফ্যান্টাসি।

ডি এইচ লরেন্স থেকে শুরু করে গার্থ গ্রিনওয়েল, বিদেশি সাহিত্যে দীর্ঘদিন ধরেই বহু লেখকের লেখা যৌনতায় ভরপুর উপন্যাস সাদরে গৃহীত হয়েছে পাঠক মহলে। তেমনই ৭ ইরোটিকা উপন্যাসের সন্ধান রইল

লাস্টার (Luster)

Erotic novel Luster by RavenLeilani

আমেরিকান লেখিকা রাভেন লেইলানি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাসেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পাঠক মহলে। ২০২০ সালে প্রকাশিত 'লাস্টার'কে সেই অর্থে যৌনগন্ধী উপন্যাস বলা চলে কিনা সে নিয়ে সংশয় আছে। তবে, সুন্দরী, কৃষ্ণাঙ্গী এডি কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়ল শ্বেতাঙ্গ প্রৌঢ় এরিকের সঙ্গে তার বিবরণে পরতে পরতে যৌনতার ছোঁয়া পাবেন পাঠক।

কার্নেজ (Carnage)

Erotic novels like Carnage by SarahBailey

অস্ট্রেলিয়ার লেখিকা সারা বেইলির 'ফোর হর্সমেন' সিরিজের প্রথম উপন্যাসটিকে পাঠক যৌন উপন্যাসের তালিকাভুক্ত করেছেন। চার বন্ধু এবং একটি মেয়ের এই গল্পে রয়েছে যৌন উত্তেজনা। পাশাপাশি, দুর্ঘটনা, রোমান্স সব মিলিয়ে টানটান উপন্যাসটি পড়তে শুরু করলে শেষ না করে থামার উপায় নেই।

সেট (Set)

Erotic novels  Set by Alexandria House

আফ্রিকান লেখিকা আলেকজান্দ্রিয়া হাউস এর উপন্যাস পড়তে গেলে পাঠক হিসেবে কোনওরকম ছুৎমার্গ না রাখাই ভাল। কারণ তাঁর 'সেট' উপন্যাসটিতে যৌনতার একাধিক বিষয়কে রীতিমতো সাহসী ভঙ্গিতে তুলে এনেছেন বইয়ের পাতায়। পাশাপাশি, কিছু ক্ষেত্রে যথেষ্ট স্পর্শকাতর বিষয়কে রাখঢাক না করেই লিখেছেন আলেকজান্দ্রিয়া।

কল মি বাই ইওর নেম (Call me by your Name)

Erotic novels like Call Me By Your Name by AndréAciman

সাড়া জাগানো ছবি 'কল মি বাই ইওর নেম' উপন্যাস হিসেবেও আজও সমান জনপ্রিয়। আন্দ্রে আসিম্যান তাঁর বিখ্যাত উপন্যাসে কিশোর মনস্তত্ত্ব ফুটিয়ে তুলেছেন নিখুঁত ভাবে। এলিও পার্লম্যান এবং অলিভার নামে দুই প্রায় সমবয়সী ছেলে পরস্পরের মধ্যে কীভাবে খুঁজে পায় যৌন আকাঙ্খা তা জানতে হলে পড়তেই হবে এই উপন্যাসটি।

হোয়াট বিলংস টু ইউ (What belongs to You)

Erotic novels

এক শিক্ষক এবং এক প্রতারকের মধ্যে কী আদৌ যৌন আকাঙ্খা থাকা সম্ভব? এর উত্তর পাওয়া যাবে গার্থ গ্রিনওয়েলের একাধিক পুরস্কার প্রাপ্ত উপন্যাস 'হোয়াট বিলংস টু ইউ' তে। এই উপন্যাসে যৌনতার ক্ষেত্রে নৃশংসতা এবং কোমলতার ভেদাভেদ অনেক ক্ষেত্রেই অস্পষ্ট হয়ে গিয়েছে।

কাপলস (Couples)

Erotic novels

১৯৬৮ সালে লেখা এই উপন্যাসটির লেখক জন আপডিক পেয়েছেন পুলিৎজার পুরস্কার। ১০টি যুগলকে নিয়ে তাঁর উপন্যাস কাপলস আজও অন্যতম সেরা ইরোটিকা উপন্যাসের তালিকায় স্থান পেয়েছে।

লেডি চ্যাটার্লি'জ লাভার (Lady Chatterley's Lover)

On The Books: 'Lady Chatterley's Lover' coming to BBC and lots of other  sexy news... | EW.com

প্রকাশনার প্রায় ১০০ বছর কেটে গেলেও ডি এইচ লরেন্সের এই উপন্যাস আজও ইরোটিকা উপন্যাসের তালিকায় প্রথম সারিতেই থাকবে। চরম রক্ষণশীল সমাজের মুখের ওপর যেন নীরব প্রতিবাদ ছুড়ে দিয়েছিলেন লরেন্স তাঁর এই উপন্যাসে। অভিজাত পরিবারের বউয়ের সঙ্গে বাড়ির কাজের লোকের প্রেম আজও পাঠকের মনে সৃষ্টি করে আলাদা উত্তেজনা।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস হারলেন ট্রাম্পের কাছে, গুনতে হবে গাঁটের ডলার


```